দুই মাসে তিন ল্যাপটপ চুরি, শাবিপ্রবির হলে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিজয়-২৪ হলে কিছুদিন পরপর ঘটছে চুরির ঘটনা। কিন্তু হলটির ব্লকগুলোতে সিসি ক্যামেরা না থাকায় শনাক্ত হচ্ছে না অপরাধী। সবশেষ শুক্রবার (২৪ জুলাই) জুম্মার নামাজের সময় আবাসিক হলটির ৫০০৪ নম্বর কক্ষ থেকে ‘এএসইউএস ভিভোবুক ইনটেল কোর আইথ্রি টুয়েলভ জেনারেশন’র একটি ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে। যার বাজার মূল্য প্রায় ৫৬ হাজার টাকা। খোঁজ নিয়ে জানা যায়, দুই মাস আগে আবাসিক হলটির এ ব্লকের ৪০০৮ নম্বর কক্ষ থেকে ‘থিঙ্কপ্যাড টিফোর নাইনটি ফাইভ’ মডেলের একটি ল্যাপটপ হারিয়ে যায়। যার মূল্য প্রায় ৪৫ হাজার টাকা। আরও পড়ুন শাবিপ্রবিতে বঙ্গবন্ধু হলসহ তিন হলের নাম পরিবর্তন দুই মাস পর গত ৯ জুলাই একই ব্লকের ৪০১১ নম্বর কক্ষ থেকে আরেকটি ল্যাপটপ হারিয়ে যায়। বিষয়টি জানার পর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ওই শিক্ষার্থীকে নিজের একটি ল্যাপটপ দেন। হলটির শিক্ষার্থীদের অভিযোগ, হলের নিচতলায় বিভিন্ন স্থানসহ টিভি রুম, ডাইনিং, ক্যান্টিনে ও বাইরে সিসি ক্যামেরা থাকলেও পাঁচতলা বিশিষ্ট দুইটি ব্লকের উপরের চারটি তলায় কোনো সিসি ক্যামেরা নেই। এতে করে নিয়মিত ছোট-বড় চুরির ঘটনা ঘটলে

দুই মাসে তিন ল্যাপটপ চুরি, শাবিপ্রবির হলে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিজয়-২৪ হলে কিছুদিন পরপর ঘটছে চুরির ঘটনা। কিন্তু হলটির ব্লকগুলোতে সিসি ক্যামেরা না থাকায় শনাক্ত হচ্ছে না অপরাধী।

সবশেষ শুক্রবার (২৪ জুলাই) জুম্মার নামাজের সময় আবাসিক হলটির ৫০০৪ নম্বর কক্ষ থেকে ‘এএসইউএস ভিভোবুক ইনটেল কোর আইথ্রি টুয়েলভ জেনারেশন’র একটি ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে। যার বাজার মূল্য প্রায় ৫৬ হাজার টাকা।

খোঁজ নিয়ে জানা যায়, দুই মাস আগে আবাসিক হলটির এ ব্লকের ৪০০৮ নম্বর কক্ষ থেকে ‘থিঙ্কপ্যাড টিফোর নাইনটি ফাইভ’ মডেলের একটি ল্যাপটপ হারিয়ে যায়। যার মূল্য প্রায় ৪৫ হাজার টাকা।

দুই মাস পর গত ৯ জুলাই একই ব্লকের ৪০১১ নম্বর কক্ষ থেকে আরেকটি ল্যাপটপ হারিয়ে যায়। বিষয়টি জানার পর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ওই শিক্ষার্থীকে নিজের একটি ল্যাপটপ দেন।

হলটির শিক্ষার্থীদের অভিযোগ, হলের নিচতলায় বিভিন্ন স্থানসহ টিভি রুম, ডাইনিং, ক্যান্টিনে ও বাইরে সিসি ক্যামেরা থাকলেও পাঁচতলা বিশিষ্ট দুইটি ব্লকের উপরের চারটি তলায় কোনো সিসি ক্যামেরা নেই। এতে করে নিয়মিত ছোট-বড় চুরির ঘটনা ঘটলেও অপরাধীরা শনাক্ত হয় না।

দুই মাসে তিন ল্যাপটপ চুরি, শাবিপ্রবির হলে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

ল্যাপটপ হারানো ৫০০৪ নম্বর রুমের ভুক্তভোগী আবাসিক শিক্ষার্থী মিনাল রহমান জাগো নিউজকে বলেন, ‘কিছুদিন আগে কিস্তিতে ৬০ হাজার টাকা দিয়ে ল্যাপটপটি নিয়েছি। শুক্রবার জুম্মার নামাজের জন্য রুম থেকে সবাই বের হয়ে যাই। দরজার উপরে চাবি রেখে দিয়েছিলাম। নামাজ পড়ে এসে দেখি রুমে ল্যাপটপ নেই। কেউ চাবি দিয়ে রুম খুলে ল্যাপটপটি নিয়ে গেছে।’

‘বাইরে থেকে কেউ আসার কথা না, কারণ সিঁড়ির সামনে সবাই নামাজে দাঁড়িয়েছিল। হয়ত উপর থেকেই কেউ নিয়েছে’- যোগ করেন মিনাল।

সার্বিক বিষয়ে জানতে চেয়ে আবাসিক হলটির প্রভোস্ট অধ্যাপক আ. ফ. ম. জাকারিয়াকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. সাইফুল ইসলাম জাগো নিউজকে বলেন, শেষ সময়ে যখন চুরি হয় প্রভোস্টের সঙ্গে সিসি ক্যামেরা লাগানোর বিষয়ে আলোচনা করেছিলাম। সিসি ক্যামেরার জন্য কাজ করে যাচ্ছিলাম, সম্প্রতি কিছু ঘটনার জন্য সেটি বিলম্ব হয়েছে। শিগগিরই বিষয়টি নিয়ে আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে বসবো, কী কী পদক্ষেপ নেওয়া উচিত সেগুলো নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করবো।

অপরাধীদের বিষয়ে কী ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, আজকের ঘটনা নিয়ে বসবো। অপরাধী শনাক্ত হলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, যদি আবাসিক হলেরও কেউ হয়।

এসএইচ জাহিদ/এসজেডএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow