দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

নতুন গান নেই, অ্যালবামেরও নেই কোনো ঘোষণা। তবু মঞ্চে তার নাম উচ্চারিত হলেই হাজারো কণ্ঠে ওঠে উন্মাদনার ঢেউ। তিনি হলেন, নগরবাউল জেমস, যিনি বাংলা ব্যান্ডসংগীতের এক জীবন্ত কিংবদন্তি। দেশজুড়ে কনসার্ট মাতানোর পর এবার দীর্ঘ দুই মাসের ইউরোপ সফরে যাচ্ছেন তিনি। সেখানে প্রবাসী বাঙালিদের সামনে গেয়ে শোনাবেন তার কালজয়ী সব গান, আর সুরের জাদুতে আবারও তৈরি করবেন স্মরণীয় সব মুহুর্ত। খবরটা অবশ্য বেশ আগের। তবে দিন-তারিখ আর দেশের কথা আড়াল রেখেছিলেন জেমস। এবার সেটা প্রকাশ্যে আনলেন। সম্প্রতি ফেসবুকে উন্মুক্ত করলেন ইউরোপ ট্যুরের শিডিউল। তাতে দেখা গেল, ইউরোপের ছয়টি শহরে গাইবেন তিনি। শুরুটা হবে লন্ডন দিয়ে। ২৫ জুলাই যুক্তরাজ্যের এ শহরে গাইবেন জেমস। এরপর যথাক্রমে কনসার্ট করবেন পর্তুগাল (২৬ জুলাই), সাইপ্রাস (৯ আগস্ট), রোম (১৬ আগস্ট), ভেনিস (২২ আগস্ট) ও সুইডেনে (৫ সেপ্টেম্বর)। জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন বলেন, ‘প্রায় দুই মাসের ট্যুর। এর আগে আমেরিকায় সফলভাবে ট্যুর দিয়েছিলাম আমরা। আশা করছি, ইউরোপের ট্যুরটা বেশ জাঁকজমকপূর্ণ হবে। এর মধ্যেই শুরু হয়েছে টিকিট বিক্রি। প্রবাসী বাঙালিরা অপেক্ষায় আছেন দারুণ কিছু

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

নতুন গান নেই, অ্যালবামেরও নেই কোনো ঘোষণা। তবু মঞ্চে তার নাম উচ্চারিত হলেই হাজারো কণ্ঠে ওঠে উন্মাদনার ঢেউ। তিনি হলেন, নগরবাউল জেমস, যিনি বাংলা ব্যান্ডসংগীতের এক জীবন্ত কিংবদন্তি। দেশজুড়ে কনসার্ট মাতানোর পর এবার দীর্ঘ দুই মাসের ইউরোপ সফরে যাচ্ছেন তিনি। সেখানে প্রবাসী বাঙালিদের সামনে গেয়ে শোনাবেন তার কালজয়ী সব গান, আর সুরের জাদুতে আবারও তৈরি করবেন স্মরণীয় সব মুহুর্ত।

খবরটা অবশ্য বেশ আগের। তবে দিন-তারিখ আর দেশের কথা আড়াল রেখেছিলেন জেমস। এবার সেটা প্রকাশ্যে আনলেন। সম্প্রতি ফেসবুকে উন্মুক্ত করলেন ইউরোপ ট্যুরের শিডিউল। তাতে দেখা গেল, ইউরোপের ছয়টি শহরে গাইবেন তিনি।

শুরুটা হবে লন্ডন দিয়ে। ২৫ জুলাই যুক্তরাজ্যের এ শহরে গাইবেন জেমস। এরপর যথাক্রমে কনসার্ট করবেন পর্তুগাল (২৬ জুলাই), সাইপ্রাস (৯ আগস্ট), রোম (১৬ আগস্ট), ভেনিস (২২ আগস্ট) ও সুইডেনে (৫ সেপ্টেম্বর)।

জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন বলেন, ‘প্রায় দুই মাসের ট্যুর। এর আগে আমেরিকায় সফলভাবে ট্যুর দিয়েছিলাম আমরা। আশা করছি, ইউরোপের ট্যুরটা বেশ জাঁকজমকপূর্ণ হবে। এর মধ্যেই শুরু হয়েছে টিকিট বিক্রি। প্রবাসী বাঙালিরা অপেক্ষায় আছেন দারুণ কিছু কনসার্ট উপভোগ করার জন্য।’

এর আগে আমেরিকায় কনসার্ট করতে গিয়ে অভূতপূর্ব সাড়া পেয়েছিলেন জেমস। ২০২৩-এ ১০টি কনসার্ট করতে গিয়েছিলেন সেখানে। কিন্তু দর্শক-শ্রোতার বিপুল আগ্রহের সুবাদে ফিরেছিলেন ২৫টি কনসার্ট করে। ফলে ইউরোপেও এমনটা ঘটতে পারে বলে অনুমান করছেন তার ভক্তরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow