দুই শতাধিক রোগীকে চিকিৎসাসেবা প্রদান

মানবিকতা ও সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন নাটোরের বাগাতিপাড়ার এক চিকিৎসক পরিবার। গ্রামীণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি সমাজের অবহেলিত শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে দাঁড়িয়ে তারা সৃষ্টি করেছেন এক অনুকরণীয় নজির। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী একটি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। সেখানে প্রায় দুই শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়। এ মানবিক কার্যক্রমে অংশ নেন একই পরিবারের তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক- ডা. মো. আতিকুল ইসলাম (নবজাতক ও শিশু বিশেষজ্ঞ), ডা. মো. আশিকুল ইসলাম (বাত-ব্যথা ও রিহ্যাবিলিটেশন মেডিসিন বিশেষজ্ঞ) এবং ডা. আলেয়া ফেরদৌস মুন্নী (ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ)। তারা শিশু রোগ, বাত-ব্যথা, শারীরিক পুনর্বাসন, ডায়াবেটিস ও হরমোনজনিত বিভিন্ন সমস্যার চিকিৎসাসেবা প্রদান করেন। স্বাস্থ্যসেবা ক্যাম্প শেষে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান মাদ্রাসাতুল হাদিস আস-সালাফিয়্যাহের উন্নয়ন ও কল্যাণে ২০ হাজার টাকা এবং নগদ আরও ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন এ চিকিৎসক পরিবার। এলাকাবাসীর জন্য স্বল্প খরচে মানসম্মত চিকিৎসা

দুই শতাধিক রোগীকে চিকিৎসাসেবা প্রদান

মানবিকতা ও সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন নাটোরের বাগাতিপাড়ার এক চিকিৎসক পরিবার। গ্রামীণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি সমাজের অবহেলিত শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে দাঁড়িয়ে তারা সৃষ্টি করেছেন এক অনুকরণীয় নজির।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী একটি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। সেখানে প্রায় দুই শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়।

এ মানবিক কার্যক্রমে অংশ নেন একই পরিবারের তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক- ডা. মো. আতিকুল ইসলাম (নবজাতক ও শিশু বিশেষজ্ঞ), ডা. মো. আশিকুল ইসলাম (বাত-ব্যথা ও রিহ্যাবিলিটেশন মেডিসিন বিশেষজ্ঞ) এবং ডা. আলেয়া ফেরদৌস মুন্নী (ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ)। তারা শিশু রোগ, বাত-ব্যথা, শারীরিক পুনর্বাসন, ডায়াবেটিস ও হরমোনজনিত বিভিন্ন সমস্যার চিকিৎসাসেবা প্রদান করেন।

স্বাস্থ্যসেবা ক্যাম্প শেষে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান মাদ্রাসাতুল হাদিস আস-সালাফিয়্যাহের উন্নয়ন ও কল্যাণে ২০ হাজার টাকা এবং নগদ আরও ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন এ চিকিৎসক পরিবার। এলাকাবাসীর জন্য স্বল্প খরচে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়।

জানা গেছে, ডা. আতিকুল ইসলাম ও ডা. আশিকুল ইসলাম দুই ভাই। নিজ এলাকার মানুষের জন্য কিছু করার আন্তরিকতা থেকেই তাদের এই উদ্যোগ, যা ইতোমধ্যে স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম রাব্বানী। এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য বাচ্চু দাস ও শহিদুল ইসলাম, মাদ্রাসাতুল হাদিস আস-সালাফিয়্যাহের প্রধান শিক্ষক মো. মোজাফ্ফর হোসেন, ভারপ্রাপ্ত সভাপতি শাহাদৎ হোসেন ও পল্লী চিকিৎসক আবু রায়হান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow