দুদক সচিব মো. সাইদুর রহমান খানের যোগদান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব হিসেবে যোগদান করেছেন মো. সাইদুর রহমান খান। রোববার (২ আগস্ট) দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।  সাইদুর রহমান খান বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের একজন সদস্য। গত ৩০ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে দুদকের সচিব হিসেবে পদায়ন করা হয়। এর আগে তিনি গত ৫ জানুয়ারি থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। আরও পড়ুন ত্রাণ সচিব সাইদুরকে দুদকে বদলি শিক্ষা জীবনে সাইদুর রহমান খান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স এবং শিক্ষায় এমএ ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং লন্ডনের গ্রিনউইচ ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি লাভ করেন।  এসএম/একিউএফ

দুদক সচিব মো. সাইদুর রহমান খানের যোগদান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব হিসেবে যোগদান করেছেন মো. সাইদুর রহমান খান।

রোববার (২ আগস্ট) দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। 

সাইদুর রহমান খান বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের একজন সদস্য। গত ৩০ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে দুদকের সচিব হিসেবে পদায়ন করা হয়। এর আগে তিনি গত ৫ জানুয়ারি থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

শিক্ষা জীবনে সাইদুর রহমান খান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স এবং শিক্ষায় এমএ ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং লন্ডনের গ্রিনউইচ ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি লাভ করেন। 

এসএম/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow