দুদিন যোগাযোগ বন্ধ, দরজা ভেঙে বিছানায় মিললো শিক্ষিকার অর্ধগলিত মরদেহ

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার রহমতগঞ্জ দেওয়ানজি পুকুর পশ্চিম পাড় এলাকা থেকে পলিয়া চৌধুরী (৪৭) নামের এক শিক্ষিকার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ মে) দুপুরে নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পলিয়া চৌধুরী পটিয়ার এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। তিনি অবিবাহিত এবং ওই বাসায় একাই বসবাস করতেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, গত শুক্রবার থেকে পলিয়া চৌধুরীর সঙ্গে স্বজনদের যোগাযোগ বন্ধ ছিল। পরে রোববার দুপুরে দুই বোন বাসায় গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ পান। আরও পড়ুন২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ১১ জনের মৃত্যু আদালতে বিচারকের সামনেই ‘বিষপান’ নারীর, নেওয়া হলো হাসপাতালে  এসময় বাইরে থেকে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে বিছানায় শোয়া অবস্থায় পলিয়া চৌধুরীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ অর্ধগলিত অবস্থায় ছিল বলে পুলিশ জানিয়েছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে

দুদিন যোগাযোগ বন্ধ, দরজা ভেঙে বিছানায় মিললো শিক্ষিকার অর্ধগলিত মরদেহ

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার রহমতগঞ্জ দেওয়ানজি পুকুর পশ্চিম পাড় এলাকা থেকে পলিয়া চৌধুরী (৪৭) নামের এক শিক্ষিকার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১০ মে) দুপুরে নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পলিয়া চৌধুরী পটিয়ার এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। তিনি অবিবাহিত এবং ওই বাসায় একাই বসবাস করতেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, গত শুক্রবার থেকে পলিয়া চৌধুরীর সঙ্গে স্বজনদের যোগাযোগ বন্ধ ছিল। পরে রোববার দুপুরে দুই বোন বাসায় গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ পান।

আরও পড়ুন
২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ১১ জনের মৃত্যু 
আদালতে বিচারকের সামনেই ‘বিষপান’ নারীর, নেওয়া হলো হাসপাতালে 

এসময় বাইরে থেকে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।

পরে বিছানায় শোয়া অবস্থায় পলিয়া চৌধুরীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ অর্ধগলিত অবস্থায় ছিল বলে পুলিশ জানিয়েছে।

মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে এবং আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

এমআরএএইচ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow