দুপক্ষের তুমুল সংঘর্ষে নিহত ১
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে দুপক্ষের তুমুল সংঘর্ষে আনিসুর রহমান মন্ডল নামের একজন নিহত হয়েছেন। নিহত আনিসুর রহমান মন্ডল (৪৫) উপজেলার নাকাই ইউনিয়নের নাকাইহাট এলাকার নুরুল হক মন্ডলের ছেলে। বুধবার (১২ মে) ভোরে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলার নাকাই হাট বন্দরে স্থানীয় সার্ভেয়ার জমি মাপ দেন। পরে জমির সীমানা নির্ধারণ নিয়ে আব্দুল মালেক ও শাহ আলমের মাঝে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আনিসুর রহমানসহ উভয় পক্ষের অন্তত সাতজন আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে আনিসুর রহমানের অবস্থার অবনতি হলে তাকে রংপুর হাসপাতালে পাঠানো হয়। বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। স্থানীয় নাছির বলেন, জমি মাপামাপি নিয়ে দীর্ঘদিন থেকেই তাদের মধ্যে ঝামেলা চলছিল। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক সংঘর্ষের কথা স্বীকার করে বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ দেয় নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে দুপক্ষের তুমুল সংঘর্ষে আনিসুর রহমান মন্ডল নামের একজন নিহত হয়েছেন।
নিহত আনিসুর রহমান মন্ডল (৪৫) উপজেলার নাকাই ইউনিয়নের নাকাইহাট এলাকার নুরুল হক মন্ডলের ছেলে।
বুধবার (১২ মে) ভোরে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলার নাকাই হাট বন্দরে স্থানীয় সার্ভেয়ার জমি মাপ দেন। পরে জমির সীমানা নির্ধারণ নিয়ে আব্দুল মালেক ও শাহ আলমের মাঝে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আনিসুর রহমানসহ উভয় পক্ষের অন্তত সাতজন আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে আনিসুর রহমানের অবস্থার অবনতি হলে তাকে রংপুর হাসপাতালে পাঠানো হয়। বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
স্থানীয় নাছির বলেন, জমি মাপামাপি নিয়ে দীর্ঘদিন থেকেই তাদের মধ্যে ঝামেলা চলছিল।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক সংঘর্ষের কথা স্বীকার করে বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ দেয় নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?