দেওয়াল ভেঙে মসজিদে ঢুকে প্রতিপক্ষের ওপর হামলা

মাগুরার শ্রীপুরে সামাজিক দলের আধিপত্য বিস্তারের ঘটনা নিয়ে মাসজিদে ঢুকে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার (১ মে) উপজেলার চরজোকা গ্রামে জুমার নামাজের পর এ ঘটনা ঘটে। ঘটনায় আহত দুইজনকে ঢাকায় রেফার করা হয়েছে, দুইজনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে এবং অন্যদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের চরজোকা গ্রামে দুটি সামাজিক দলের নেতৃত্ব দেন ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম সাচ্চু এবং একই কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান দুলু। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এই দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের ধারাবাহিকতায় শুক্রবার দুপুর দেড়টার দিকে লাল্টু শেখ নামে এক কৃষককে খেতের মধ্যে একা পেয়ে বিএনপি নেতা দুলু গ্রুপের লোকজন কুপিয়ে মারাত্মক জখম করে। অবস্থা খারাপ হওয়ায় তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। এদিকে এ ঘটনার পর আহত লাল্টু শেখের পক্ষ নিয়ে প্রতিপক্ষ বিএনপি নেতা সাচ্চু গ্রুপের লোকজন চরজোকা পশ্চিমপাড়া মসজিদের সামনে অবস্থান নেয়। জুমার নামাজ শেষ হলেও ধারালো দা, লাঠি নিয়ে অবস্থান নেওয়ায় ম

দেওয়াল ভেঙে মসজিদে ঢুকে প্রতিপক্ষের ওপর হামলা

মাগুরার শ্রীপুরে সামাজিক দলের আধিপত্য বিস্তারের ঘটনা নিয়ে মাসজিদে ঢুকে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার (১ মে) উপজেলার চরজোকা গ্রামে জুমার নামাজের পর এ ঘটনা ঘটে। ঘটনায় আহত দুইজনকে ঢাকায় রেফার করা হয়েছে, দুইজনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে এবং অন্যদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের চরজোকা গ্রামে দুটি সামাজিক দলের নেতৃত্ব দেন ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম সাচ্চু এবং একই কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান দুলু। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এই দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এ বিরোধের ধারাবাহিকতায় শুক্রবার দুপুর দেড়টার দিকে লাল্টু শেখ নামে এক কৃষককে খেতের মধ্যে একা পেয়ে বিএনপি নেতা দুলু গ্রুপের লোকজন কুপিয়ে মারাত্মক জখম করে। অবস্থা খারাপ হওয়ায় তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

এদিকে এ ঘটনার পর আহত লাল্টু শেখের পক্ষ নিয়ে প্রতিপক্ষ বিএনপি নেতা সাচ্চু গ্রুপের লোকজন চরজোকা পশ্চিমপাড়া মসজিদের সামনে অবস্থান নেয়। জুমার নামাজ শেষ হলেও ধারালো দা, লাঠি নিয়ে অবস্থান নেওয়ায় মসজিদে আটকা পড়ে দুলু সমর্থিতরা। মুসল্লিরা ভেতর থেকে দরজা বন্ধ করে দিলে হামলাকারীরা মসজিদের একটি অংশের দেওয়াল ভেঙে ভেতরে ঢুকে মোকতার শেখ, দুলাল মণ্ডল এবং রেজাউল শেখকে কুপিয়ে জখম করে। তাদের মধ্যে মোক্তার শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে মসজিদে ঢুকে হামলার অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা মিনহাজুল ইসলাম সাচ্চু। তিনি বলেন, দুলু গ্রুপের লোকজন আমাদের লোকজন পেলেই মারধর করে। লাল্টু শেখকে নির্মমভাবে কুপিয়ে জখম করায় মসজিদের সামনে আমাদের সঙ্গে তাদের ঝগড়া বেধে যায়। এ সময় তাদের কেউ বাইরে থেকে আহত হয়ে মসজিদে ঢুকে যেতে পারে।

প্রতিপক্ষ সামাজিক দলের নেতা হাবিবুর রহমান দুলু বলেন, লাল্টু শেখের ছেলে জিসান গত ঈদের দিন ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করেছিল। তাদের দলের লোকজন মসজিদে ঢুকে হামলা চালিয়েছে।

শ্রীপুর থানার ওসি আতাউর রহমান বলেন, এটি সামাজিক দলাদলি নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে। তবে খবর পেয়ে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

মিনারুল ইসলাম জুয়েল/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow