দেখতে চাই কত রক্ত ঝরাতে পারেন: প্রধানমন্ত্রীকে সারজিস

উত্তরাঞ্চলের জুলাই পদযাত্রা রোডম্যাপ অনুযায়ী আগামীকালকের (বুধবার) মৌলভীবাজার জেলার দুটি পদযাত্রা সাময়িক স্থগিত থাকবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেছেন, দেখতে চাই আপনার সন্ত্রাসী বাহিনী দিয়ে কত রক্ত ঝরাতে পারেন। মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে সারজিস আলম এসব কথা লেখেন। ফেসবুক পোস্টে সারজিস লেখেন, পদযাত্রার পরিবর্তে আগামীকাল (বুধবার) বিকেল ৩টায় হবিগঞ্জ শহরে এনসিপির ওপর বিএনপির ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হবে। ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত থাকবেন এনসিপির সংগ্রামী আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, বিপ্লবী সদস্য সচিব আখতার হোসেন। উপস্থিত থাকবেন এনসিপির উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। আরও পড়ুন হবিগঞ্জে ছাত্রদলের হামলা / কারও হাত ভেঙে গেছে, কারও মাথা ফেটে গেছে: সারজিস আলম সারজিস লেখেন, এছাড়াও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এমপি ও জনাব সারোয়ার তুষারসহ কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের নেতারা

দেখতে চাই কত রক্ত ঝরাতে পারেন: প্রধানমন্ত্রীকে সারজিস

উত্তরাঞ্চলের জুলাই পদযাত্রা রোডম্যাপ অনুযায়ী আগামীকালকের (বুধবার) মৌলভীবাজার জেলার দুটি পদযাত্রা সাময়িক স্থগিত থাকবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেছেন, দেখতে চাই আপনার সন্ত্রাসী বাহিনী দিয়ে কত রক্ত ঝরাতে পারেন।

মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে সারজিস আলম এসব কথা লেখেন।

ফেসবুক পোস্টে সারজিস লেখেন, পদযাত্রার পরিবর্তে আগামীকাল (বুধবার) বিকেল ৩টায় হবিগঞ্জ শহরে এনসিপির ওপর বিএনপির ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হবে। ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত থাকবেন এনসিপির সংগ্রামী আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, বিপ্লবী সদস্য সচিব আখতার হোসেন। উপস্থিত থাকবেন এনসিপির উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ।

সারজিস লেখেন, এছাড়াও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এমপি ও জনাব সারোয়ার তুষারসহ কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন।

শেষে তিনি লেখেন, জনাব তারেক রহমান, আমরাও দেখতে চাই- আপনি আপনার সন্ত্রাসী বাহিনী দিয়ে কত রক্ত ঝরাতে পারেন, কত কিশোরের চোখ উপড়ে ফেলতে পারেন, কত মানুষের জীবন নিতে পারেন! দেখা হবে রাজপথে ইনশাআল্লাহ।

এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow