দেখা গেছে মহররমের চাঁদ, জানা গেল পবিত্র আশুরার ছুটির তারিখ

বাংলাদেশের আকাশে দেখা গেছে পবিত্র মহররম মাসের চাঁদ। এতে করে শুরু হচ্ছে হিজরি নববর্ষ। মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ায় বিদায় নিচ্ছে হিজরি ১৪৪৭ সাল।  বুধবার (১৭ জুন) শুরু হচ্ছে মহররম মাস ও নতুন বছর ১৪৪৮ হিজরি। এবার ২৯ দিনেই শেষ হলো জিলহজ মাস। এই হিসাবে আগামী ২৬ জুন শুক্রবার আরবি ক্যালেন্ডার অনুসারে ১০ মহররম। আর ওইদিনই পালিত হবে পবিত্র আশুরা।  মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।  সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান। হিজরি সনের প্রথম মাস হচ্ছে মহররম। আশুরার দিন দেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে। শিয়ারা বিশেষভাবে আশুরা পালন করে থাকে। কারবালা প্রান্তরে হযরত মুহাম্মদ (স.) এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) এর শাহাদাতবরণের শোকাবহ ঘটনাকে কেন্দ্র করে মূলত আমাদের দেশে আশুরা পরিচিত। তবে ইসলামের ইতিহাসে পবিত্র আশুরা আরও কিছু তাৎপর্যময় ঘটনায় উজ্জল হয়ে আছে। আশুরার রোজা (আশুরার দিন এবং আগে বা পরে একদিন) রাখার বিষয়ে বিশেষ ফজিলতের কথা বলা হয়ে

দেখা গেছে মহররমের চাঁদ, জানা গেল পবিত্র আশুরার ছুটির তারিখ

বাংলাদেশের আকাশে দেখা গেছে পবিত্র মহররম মাসের চাঁদ। এতে করে শুরু হচ্ছে হিজরি নববর্ষ। মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ায় বিদায় নিচ্ছে হিজরি ১৪৪৭ সাল।  বুধবার (১৭ জুন) শুরু হচ্ছে মহররম মাস ও নতুন বছর ১৪৪৮ হিজরি।

এবার ২৯ দিনেই শেষ হলো জিলহজ মাস। এই হিসাবে আগামী ২৬ জুন শুক্রবার আরবি ক্যালেন্ডার অনুসারে ১০ মহররম। আর ওইদিনই পালিত হবে পবিত্র আশুরা। 

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। 

সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান।

হিজরি সনের প্রথম মাস হচ্ছে মহররম। আশুরার দিন দেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে। শিয়ারা বিশেষভাবে আশুরা পালন করে থাকে।

কারবালা প্রান্তরে হযরত মুহাম্মদ (স.) এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) এর শাহাদাতবরণের শোকাবহ ঘটনাকে কেন্দ্র করে মূলত আমাদের দেশে আশুরা পরিচিত। তবে ইসলামের ইতিহাসে পবিত্র আশুরা আরও কিছু তাৎপর্যময় ঘটনায় উজ্জল হয়ে আছে। আশুরার রোজা (আশুরার দিন এবং আগে বা পরে একদিন) রাখার বিষয়ে বিশেষ ফজিলতের কথা বলা হয়েছে হাদিসে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow