দেশ-বিদেশের প্রেক্ষাগৃহের পর ওটিটিতে আসছে ‘দম’

ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় আফরান নিশো ও পূজা চেরি অভিনীত সিনেমা ‘দম’। এখনো দেশ-বিদেশের প্রেক্ষাগৃহগুলোতে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। এবার ওটিটি প্ল্যাটফর্মে ‘দম’ মুক্তির ঘোষণা এলো। আজ (১৩ মে) দুপুরে চরকি জানিয়েছে, আসছে ঈদ উপলক্ষে ২১ মে চরকিতে মুক্তি পাচ্ছে সিনেমাটি। অর্থাৎ ঘরে বসে ‘দম’ উপভোগ করতে পারবেন দর্শক। চরকি কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন ২০ মে রাত ১২টা (২১ মে, বাংলাদেশ সময়) থেকে দেশ-বিদেশের দর্শকরা সিনেমাটি দেখতে পারবেন প্ল্যাটফর্মটিতে। ঘোষণার পোস্টে দর্শকরা তাদের অপেক্ষার কথা জানিয়েছেন। তারা বলতে চাইছেন, এই অপেক্ষা যেন শেষ হচ্ছে না। একজন মন্তব্যকারী লিখেছেন, ‘দেশে থাকাকালীন অনেক চেষ্টা করে দেখতে পারিনি এখন অপেক্ষায় রইলাম’। ‘দম’ সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা- আই এবং চরকি। সিনেমাটির পরিচালক রেদওয়ান রনি বলেন, “আমি বরাবরই বলে এসেছি ‘দম’ বাংলাদেশের এবং বাংলাদেশিদের জয়ের গল্প। চরকিতের মুক্তির মাধ্যমে এই জয়ের গল্প সবার ঘর বা হাতে পৌঁছে যাবে। আশা করব দশে-বিদেশের সবাই এই জয় উপভোগ করবেন। ঈদের আনন্দে পরিবারের সবাইকে নিয়ে ঘরে বসেই ‘দম’ দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। আশা করছি সব

দেশ-বিদেশের প্রেক্ষাগৃহের পর ওটিটিতে আসছে ‘দম’

ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় আফরান নিশো ও পূজা চেরি অভিনীত সিনেমা ‘দম’। এখনো দেশ-বিদেশের প্রেক্ষাগৃহগুলোতে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। এবার ওটিটি প্ল্যাটফর্মে ‘দম’ মুক্তির ঘোষণা এলো।

আজ (১৩ মে) দুপুরে চরকি জানিয়েছে, আসছে ঈদ উপলক্ষে ২১ মে চরকিতে মুক্তি পাচ্ছে সিনেমাটি। অর্থাৎ ঘরে বসে ‘দম’ উপভোগ করতে পারবেন দর্শক।

চরকি কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন ২০ মে রাত ১২টা (২১ মে, বাংলাদেশ সময়) থেকে দেশ-বিদেশের দর্শকরা সিনেমাটি দেখতে পারবেন প্ল্যাটফর্মটিতে। ঘোষণার পোস্টে দর্শকরা তাদের অপেক্ষার কথা জানিয়েছেন। তারা বলতে চাইছেন, এই অপেক্ষা যেন শেষ হচ্ছে না। একজন মন্তব্যকারী লিখেছেন, ‘দেশে থাকাকালীন অনেক চেষ্টা করে দেখতে পারিনি এখন অপেক্ষায় রইলাম’।

‘দম’ সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা- আই এবং চরকি। সিনেমাটির পরিচালক রেদওয়ান রনি বলেন, “আমি বরাবরই বলে এসেছি ‘দম’ বাংলাদেশের এবং বাংলাদেশিদের জয়ের গল্প।

চরকিতের মুক্তির মাধ্যমে এই জয়ের গল্প সবার ঘর বা হাতে পৌঁছে যাবে। আশা করব দশে-বিদেশের সবাই এই জয় উপভোগ করবেন। ঈদের আনন্দে পরিবারের সবাইকে নিয়ে ঘরে বসেই ‘দম’ দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। আশা করছি সবার ঈদ হবে দমদার।”

এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল আশাবাদ ব্যক্ত করে বলেন, “প্রেক্ষাগৃহের দর্শকরা বলছেন ‘দম’ সিনেমা বাংলাদেশের চলচ্চিত্রকে লেভেল আপ করেছে। প্রতি সিনেমায় এটাই আমাদের চেষ্টা থাকে। এই চেষ্টাটা এবার সবাই দেখার সুযোগ পাবেন, সে জন্য ভালো লাগছে। প্রেক্ষাগৃহ নাই বা বিদেশ বলে এখন আরও কোনো বাঁধা থাকছে না। চরকিতে যে কোনো জায়গা থেকে সিনেমাটি দেখতে পারবেন দর্শকরা। এটাই আনন্দের।’

আরও পড়ুন:
হামে আক্রান্ত হয়ে মৃত শিশুগুলোর অভিশাপ নিন: আসিফ আকবর 
জেলের ভেতর শাকিবের গান, কৌতূহল বেড়েছে ‘রকস্টার’র নতুন গান নিয়ে 

আফগানিস্তানে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এক বাংলাদেশির সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত ‘দম’ সিনেমার ট্যাগ লাইন ‘আনটিল দ্য লাস্ট ব্রেথ’। নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে ‘দম’ সিনেমার চিত্রনাট্য করেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ, রবিউল আলম রবি।

এমআই/এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow