দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে গ্রাম পুলিশ সর্বদা সজাগ থাকবে: সভাপতি মো: লাল মিয়া

এখনো সারাদেশের ভিন্ন ভিন্ন ক্ষেত্রে দেশ বিরোধী ষড়যন্ত্র চলছে। এই গভীর ষড়যন্ত্র এবং দেশের শান্তি বিনষ্ট করার লক্ষ্যে অনেক কুচক্রী মহল এখনো তৎপর রয়েছে। দেশ বিরোধী ষড়যন্ত্রের মোকাবেলায় সব সময় এগিয়ে আসছে বাংলাদেশ গ্রাম পুলিশ সার্ভিস এসোসিয়েশন। এরই ধারাবাহিকতায় তারা দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিভিন্ন স্থাপনায় হামলার আশংখায় আমাদের করনীয় শীর্ষক আলোচনা শেষে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন ও মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করে। বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় বাংলাদেশ গ্রাম পুলিশ সার্ভিস এসোসিয়েশন এর উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে বর্তমান সরকারের কার্যক্রমে সহযোগীতা এবং দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিভিন্ন স্থাপনায় হামলার আশংখায় আমাদের করনীয় শীর্ষক আলোচনা শেষে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন ও মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-ডঃ প্রফেসর সুকুমাল বড়ুয়া, স্বাধীনতা ও একুশে পদক প্রাপ্ত, উপদেষ্টা-মাননীয় চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তা বাদী দল(বি,এন,পি),

দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে গ্রাম পুলিশ সর্বদা সজাগ থাকবে: সভাপতি মো: লাল মিয়া

এখনো সারাদেশের ভিন্ন ভিন্ন ক্ষেত্রে দেশ বিরোধী ষড়যন্ত্র চলছে। এই গভীর ষড়যন্ত্র এবং দেশের শান্তি বিনষ্ট করার লক্ষ্যে অনেক কুচক্রী মহল এখনো তৎপর রয়েছে। দেশ বিরোধী ষড়যন্ত্রের মোকাবেলায় সব সময় এগিয়ে আসছে বাংলাদেশ গ্রাম পুলিশ সার্ভিস এসোসিয়েশন। এরই ধারাবাহিকতায় তারা দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিভিন্ন স্থাপনায় হামলার আশংখায় আমাদের করনীয় শীর্ষক আলোচনা শেষে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন ও মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করে।

বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় বাংলাদেশ গ্রাম পুলিশ সার্ভিস এসোসিয়েশন এর উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে বর্তমান সরকারের কার্যক্রমে সহযোগীতা এবং দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ ও বিভিন্ন স্থাপনায় হামলার আশংখায় আমাদের করনীয় শীর্ষক আলোচনা শেষে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন ও মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-ডঃ প্রফেসর সুকুমাল বড়ুয়া, স্বাধীনতা ও একুশে পদক প্রাপ্ত, উপদেষ্টা-মাননীয় চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তা বাদী দল(বি,এন,পি), প্রধান আলোচক আলহাজ্ব এডভোকেট বোরহান উদ্দিন (চীফ প্রসিকিউটর), বি,জি,বি আদালত, উপদেষ্টা-চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি,এন,পি), উদ্বোধক-কাজী মাহমুদুল হাসান(চেয়ারম্যান -আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তাকারী সংস্থা, উক্ত সভায় সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থার ধর্ম বিষয়ক উপদেষ্টা ও টঙ্গী বিশ্ব ইজতেমার আয়োজক আলহাজ্ব মনির হোসেন। মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থার মহাসচিব মইনুর রশীদ চৌধুরী।

সম্মানীত প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম পুলিশ সার্ভিস এসোসিয়শন কেন্দ্রীয় কমিটির সভাপতি কমান্ডার এম এম লাল মিয়া। এছাড়া ও উপস্থিত ছিলেন গ্রাম পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক পারুল আক্তার সহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও জেলা উপজেলার নেতৃবৃন্দ ।নেতৃবৃন্দ বলেন- আমরা স্থানীয় সরকারের অধিনস্থ ৪৯৫ টি উপজেলার ৪৫৭৮ টি ইউনিয়ন পরিষদে কর্মরত ৪৫৮১০ জন গ্রামপুলিশ সদস্য। সরকার কর্তৃক সরবরাহকৃত পোশাক পরিধান করে দিনরাত ২৪ ঘন্টা ৭২ প্রকারের সরকারি দায়িত্ব পালন করার পরে আমাদের নামমাত্র ৭৫০০ টাকা বেতন দেয়া হচ্ছে যা দিয়ে বর্তমান দ্রব্যমূলের উর্ধ্বগতির বাজারে ৫ টি মৌলিক চাহিদা তো দূরে থাক ১০ দিনের বাজার খরচ পূরন করা সম্ভব হচ্ছেনা। কবি বলেছেন শিক্ষাই জাতির মেরুদন্ড অথচ টাকার অভাবে আমাদের ছেলে মেয়ের স্কুল কলেজে পড়াতে না পেরে শ্রম আইন লঙ্ঘন করে ছেলেকে কাজে পাঠাতে হচ্ছে আর মেয়েকে বাল্যবিবাহ দিতে হচ্ছে এবং বৃদ্ধ পিতামাতার ভরনপোষণ না দিতে পেরে প্রতিদিন মৃত্যুযন্ত্রণা উপভোগ করে মানবেতর জীবনযাপন করছি। অথচ আমাদের ২০১১ সালের গেজেট মোতাবেক সরকারি নিয়োগ প্রাপ্ত চতুর্থ শ্রেণীর কর্মচারীর গেজেট আছে ২০১৮ সালে মহামান্য হাইকোর্টে সরকারের বিরুদ্ধে রীট পিটিশন মামলা দায়ের করে আমাদের পক্ষে মহামান্য হাইকোর্টের রায় আছে। স্বাধীনতার পর থেকে অদ্যাবধি পর্যন্ত একমাত্র সাবেক তিন তিন বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে ১৯৯৫ সালে মহাসমাবেশ করেন এবং দুটি ঈদ বোনাসের ব্যবস্থা করেন।

আমরা আশাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত চেয়ারম্যান এবং বর্তমান সরকার প্রধান তাহার মায়ের মত গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে একটি মহাসমাবেশের মাধ্যমে ২০২৬/২৭ অর্থবছরে পূর্বেই দীর্ঘদিনের দাসত্ব থেকে গ্রাম পুলিশ সদস্যদের মুক্তি দিবেন তাদের প্রাপ্য শ্রমের ন্যায্য মূল্য জাতীয় বেতন স্কেল বহাল করিবেন। আমাদের মূল দাবী হল জাতীয় বেতন স্কেল প্রদান। শান্তিপূর্ণ মানববন্ধন ও কর্মসূচি শেষ করে জাতীয় প্রেসক্লাব থেকে মিছিল নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয় গিয়ে স্মারকলিপিটি হস্তান্তর করা এবং প্রোগ্রাম সমাপ্ত ঘোষণা করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow