দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আগামী চার বছরের মধ্যে খাল খনন কর্মসূচি সম্পন্ন করে খাদ্যে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি। মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে পঞ্চগড়ের বোদা পৌরসভায় ঝিনাইকুড়ি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন,​ পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সারা বাংলাদেশে ২০ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাশয় খনন করা হবে। ইতোমধ্যেই গত ১৬ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী দিনাজপুরের শাহপাড়ায় সাড়ে ১৪ কিলোমিটার নদী খনন করেছেন এবং উদ্বোধনের মধ্য দিয়ে সেদিন একযোগে প্রায় ৫৪টি জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। তিনি বলেন, আমাদের আর যে কয়েকটি জেলা বাকি ছিল তন্মধ্যে গতকাল ঠাকুরগাঁও জেলায় মাননীয় মহাসচিব সেখানে উদ্বোধন করেছেন। আজকে আমার নিজ জেলা পঞ্চগড়ে ঝিনাইখুরি খাল- যেটি এক সময় ছোট হলেও প্রবহমান নদী ছিল। সময়ের বিবর্তনে এ খাল ভরাট হয়ে গেছে। এখানে আর সেই খালের চিত্র নেই, নদীর চিত্র তো নাই-ই। পানিসম্পদ মন্ত্রণালয়ের আ

দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আগামী চার বছরের মধ্যে খাল খনন কর্মসূচি সম্পন্ন করে খাদ্যে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে পঞ্চগড়ের বোদা পৌরসভায় ঝিনাইকুড়ি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন,​ পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সারা বাংলাদেশে ২০ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাশয় খনন করা হবে। ইতোমধ্যেই গত ১৬ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী দিনাজপুরের শাহপাড়ায় সাড়ে ১৪ কিলোমিটার নদী খনন করেছেন এবং উদ্বোধনের মধ্য দিয়ে সেদিন একযোগে প্রায় ৫৪টি জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

তিনি বলেন, আমাদের আর যে কয়েকটি জেলা বাকি ছিল তন্মধ্যে গতকাল ঠাকুরগাঁও জেলায় মাননীয় মহাসচিব সেখানে উদ্বোধন করেছেন। আজকে আমার নিজ জেলা পঞ্চগড়ে ঝিনাইখুরি খাল- যেটি এক সময় ছোট হলেও প্রবহমান নদী ছিল। সময়ের বিবর্তনে এ খাল ভরাট হয়ে গেছে। এখানে আর সেই খালের চিত্র নেই, নদীর চিত্র তো নাই-ই। পানিসম্পদ মন্ত্রণালয়ের আজকের এ কাজ শুরুর মধ্য দিয়ে এখানে প্রায় ৩ কিলোমিটারের কাছাকাছি খনন করা হবে। 

তিনি আরও বলেন, এ খাল খননের মাধ্যমে প্রায় ১৫ হাজারেরও বেশি মানুষ জলাবদ্ধতা বা শুকনো মৌসুমে মানুষের পানির প্রয়োজনীয়তা পূরণ করতে সক্ষম হবে। এ খালটির সঙ্গে মানুষের জীবন-জীবিকা এবং বিশেষ করে জীববৈচিত্র্যের যে বৈষম্য চলছে, সেখান থেকেও আমাদের এ খাল খননের মধ্য দিয়ে বৃক্ষরোপণ, মৎস্য চাষ এবং এ খালের ভিতরে হাঁস পালন করে মানুষ তাদের জীবন-জীবিকার ক্ষেত্রেও পরিবর্তন আনবে।

প্রতিমন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৭ থেকে ৮১ সাল পর্যন্ত প্রায় ৫ হাজারের কাছাকাছি নদী, খাল, জলাশয় খনন করে বাংলাদেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন, খাদ্য রপ্তানিও করেছিলেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনায় ইনশাআল্লাহ চার বছরের ভিতরে আমরা এ ২০ হাজার কিলোমিটার নদী, খাল, জলাশয় খনন করব, যার মধ্যে দেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়ে খাদ্য রপ্তানি করতে সক্ষম হব।

জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড পঞ্চগড় আয়োজিত খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন। এছাড়াও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার রবিউল ইসলাম, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা, রবিউল ইসলাম, পানি উন্নয়ন অধিদপ্তর ঠাকুরগাঁও (সার্কেল) কৃষ্ণ কমল সরকার, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন, উপবিভাগীয় প্রকৌশলী রাফসান জানি, জেলা বিএনপির সভাপতি জাহিরুল ইসলাম কাচ্চু, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদসহ স্থানীয় বিএনপি নেতারা। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow