দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে জঙ্গি তৎপরতা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বাংলাদেশ কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পদক প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে ‘জঙ্গি’ শব্দটির ব্যবহার নেই। তার দাবি, ফ্যাসিবাদী আমলে রাজনৈতিক হাতিয়ার হিসেবে এ শব্দটি ব্যবহার করা হতো, তবে এখন এমন পরিস্থিতি আর নেই। কবে নাগাদ মাঠ থেকে সেনাবাহিনী প্রত্যাহার হবে জানতে চাইলে তিনি বলেন, পর্যায়ক্রমে তাদের প্রত্যাহার করা হবে। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মনজুর মোর্শেদ চৌধুরী ও কোস্টগার্ডের মহাপরিচালক মো. জিয়াউল হক উপস্থিত ছিলেন।

দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে জঙ্গি তৎপরতা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বাংলাদেশ কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পদক প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে ‘জঙ্গি’ শব্দটির ব্যবহার নেই। তার দাবি, ফ্যাসিবাদী আমলে রাজনৈতিক হাতিয়ার হিসেবে এ শব্দটি ব্যবহার করা হতো, তবে এখন এমন পরিস্থিতি আর নেই।

কবে নাগাদ মাঠ থেকে সেনাবাহিনী প্রত্যাহার হবে জানতে চাইলে তিনি বলেন, পর্যায়ক্রমে তাদের প্রত্যাহার করা হবে।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মনজুর মোর্শেদ চৌধুরী ও কোস্টগার্ডের মহাপরিচালক মো. জিয়াউল হক উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow