দেশে সচল বিদ্যুৎ উপকেন্দ্র ১৮৩৪টি, চলছে নতুন কেন্দ্র নির্মাণ

বর্তমানে সারাদেশে এক হাজার ৮৩৪টি বিদ্যুৎ উপকেন্দ্র সচল রয়েছে। সরকার নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এবং বিতরণব্যবস্থার আধুনিকায়নে আরও উপকেন্দ্র নির্মাণ ও উন্নয়নের উদ্যোগ নিয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদে ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিনের লিখিত প্রশ্নের জবাবে এসব তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সেই সঙ্গে তিনি দেশের বিদ্যুৎ খাতের বর্তমান চিত্র ও ভবিষ্যৎ পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন। সংসদে উপস্থাপিত মন্ত্রীর তথ্য অনুযায়ী, বর্তমানে ছয়টি বিদ্যুৎ বিতরণকারী সংস্থা ও কোম্পানির অধীনে এক হাজার ৮৩৪টি উপকেন্দ্রে রয়েছে। এর মধ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) এক হাজার ৩০৬টি, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো) ১৮৭টি, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ৯৯টি, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) ৯৭টি, ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো) ৬০টি ও নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) ৮৫টি উপকেন্দ্র পরিচালনা করছে। চলমান ও ভবিষ্যৎ প্রকল্পের বিষয়ে মন্ত্রী জানান, বিদ্যুৎ বিতরণ

দেশে সচল বিদ্যুৎ উপকেন্দ্র ১৮৩৪টি, চলছে নতুন কেন্দ্র নির্মাণ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow