`দেশের জনগনের জন্য যে ভাবে কাজ করছেন মনে হচ্ছে জিয়াউর রহমানের ডুব্লিকেট তারেক রহমান'

আমাদের নেতা জিয়াউর রহমান সাহেবকে দেখিনি তবে উনার সম্পর্কে যা শুনেছি যেনেছি তাতে আমার মনে হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব পাওয়ার পর যে ভাবে দেশের জনগনের জন্য কাজ করছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডুব্লিকেট বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। তিনি আরও বলেন,আমাদের প্রধানমন্ত্রী নতুন করে দেশকে ঢেলে সাজানোর চেষ্টা করছেন তিনি একা পারবেন না তবে সবাই মিলে সহযোগিতা করলে তিনি পারবেন। তাই নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে তারেক রহমানকে। বৃহস্পতিবার সন্ধ্যায় সুনামগঞ্জে ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ( ডিকেআইবি) সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে কথা গুলো বলেন। এমপি কামরুল আরও জানান,সুনামগঞ্জে ৯০% মানুষ কৃষি কাজের উপর নির্ভরশীল আর চলতি বছরে জলাবদ্ধতায় কৃষকদের ৫০% ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ক্ষতিগ্রস্তদের জন্যই কিন্তু প্রণোদনা আসছে। প্রধান অতিথির বক্তব্যে এমপি কামরুল বলে, কোনো কোনো চেয়ারম্যান মেম্বাররা তাদের ভোট বাড়াতে ক্ষতিগ্রস্তদের বাহিরের নিজেদের লোকজনদেরকে তালিকায় যুক্ত করেছে। যারা প্রকৃত ক্ষতিগ্

`দেশের জনগনের জন্য যে ভাবে কাজ করছেন মনে হচ্ছে জিয়াউর রহমানের ডুব্লিকেট তারেক রহমান'

আমাদের নেতা জিয়াউর রহমান সাহেবকে দেখিনি তবে উনার সম্পর্কে যা শুনেছি যেনেছি তাতে আমার মনে হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব পাওয়ার পর যে ভাবে দেশের জনগনের জন্য কাজ করছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডুব্লিকেট বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

তিনি আরও বলেন,আমাদের প্রধানমন্ত্রী নতুন করে দেশকে ঢেলে সাজানোর চেষ্টা করছেন তিনি একা পারবেন না তবে সবাই মিলে সহযোগিতা করলে তিনি পারবেন। তাই নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে তারেক রহমানকে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সুনামগঞ্জে ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ( ডিকেআইবি) সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে কথা গুলো বলেন।

এমপি কামরুল আরও জানান,সুনামগঞ্জে ৯০% মানুষ কৃষি কাজের উপর নির্ভরশীল আর চলতি বছরে জলাবদ্ধতায় কৃষকদের ৫০% ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ক্ষতিগ্রস্তদের জন্যই কিন্তু প্রণোদনা আসছে।

প্রধান অতিথির বক্তব্যে এমপি কামরুল বলে, কোনো কোনো চেয়ারম্যান মেম্বাররা তাদের ভোট বাড়াতে ক্ষতিগ্রস্তদের বাহিরের নিজেদের লোকজনদেরকে তালিকায় যুক্ত করেছে। যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক রয়েছে তাদের বঞ্চিত করা হয়েছে। আপনারা মাঠে কাজ করে তাই প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক সে হউক আওয়ামীলীগ, জামায়াত,বিএনপি,জাতীয় পার্টি,হিন্দু,মুসলমান তাদেরকেই তালিকায় অন্তর্ভুক্ত করবেন।

সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন সুনামগঞ্জ জেলা শাখা সভাপতি ইসহাক মিয়ার সভাপতিত্বে ও সদর উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নুরুল আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন,টিটু তালুকদার,সুজন এর সেক্রেটারি প্রভাষক ফজলুল করিম সাঈদ, ডিকেআইবি সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক এনামুল ইসলাম পারভেজ, দপ্তর সম্পাদক উমায়েদ নুর, আঞ্চলিক কমিটির সদস্য মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপসহকারী কৃষি কর্মকর্তা সৈয়দ এমরান প্রমুখ।

কৃষি ও কৃষক বাঁচলে বাঁচবে দেশ ডিপ্লোমা কৃষিবিদদের সেবায় এগিয়ে যাবে-বাংলাদেশ এই শ্লোগান কে সামনে রেখে কেক কে ডিকেআইবি'র ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow