দেশের ডিজিটাল সাংবাদিকতায় ১৫ বছরের মাইলফলক স্পর্শ করলো বিডি২৪লাইভ

দেশের জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম বিডি২৪লাইভ আজ ১৪ মে ২০২৬ গৌরবের সঙ্গে ১৫ বছর পূর্ণ করে ১৬ বছরে পদার্পণ করেছে। ২০১১ সালের ১৪ মে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি দীর্ঘ এই সময়ে বস্তুনিষ্ঠ, তথ্যনির্ভর ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে দেশের গণমাধ্যম অঙ্গনে একটি শক্ত অবস্থান তৈরি করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিডি২৪লাইভ কার্যালয়ে আয়োজন করা হয়েছে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভার। এতে প্রতিষ্ঠানের সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী ও শুভানুধ্যায়ীরা অংশ নিবেন। বিডি২৪লাইভের এডিটর ইন চিফ আমিরুল ইসলাম আসাদ বলেন, “২০১১ সালের ১৪ মে যে যাত্রার সূচনা হয়েছিল, তা শুধু একটি অনলাইন সংবাদমাধ্যমের জন্ম নয়; এটি ছিল সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়ার এক সাহসী অঙ্গীকার। পাঠকের ভালোবাসা ও আস্থাই আমাদের সবচেয়ে বড় শক্তি।” তিনি আরও বলেন, “ডিজিটাল যুগে দ্রুত সংবাদ পরিবেশনের পাশাপাশি দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা সবসময় গুজব ও অপতথ্যের বিরুদ্ধে তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনে বিশ্বাসী।” বার্তা সম্পাদক সাজু আহমেদ বলেন, “বিগত ১৫ বছরে বিডি২৪লাইভ শুধু সংবাদ প্রকাশ করেনি, বরং মানুষের কথা বলেছে।

দেশের ডিজিটাল সাংবাদিকতায় ১৫ বছরের মাইলফলক স্পর্শ করলো বিডি২৪লাইভ

দেশের জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম বিডি২৪লাইভ আজ ১৪ মে ২০২৬ গৌরবের সঙ্গে ১৫ বছর পূর্ণ করে ১৬ বছরে পদার্পণ করেছে। ২০১১ সালের ১৪ মে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি দীর্ঘ এই সময়ে বস্তুনিষ্ঠ, তথ্যনির্ভর ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে দেশের গণমাধ্যম অঙ্গনে একটি শক্ত অবস্থান তৈরি করেছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিডি২৪লাইভ কার্যালয়ে আয়োজন করা হয়েছে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভার। এতে প্রতিষ্ঠানের সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী ও শুভানুধ্যায়ীরা অংশ নিবেন।

বিডি২৪লাইভের এডিটর ইন চিফ আমিরুল ইসলাম আসাদ বলেন, “২০১১ সালের ১৪ মে যে যাত্রার সূচনা হয়েছিল, তা শুধু একটি অনলাইন সংবাদমাধ্যমের জন্ম নয়; এটি ছিল সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়ার এক সাহসী অঙ্গীকার। পাঠকের ভালোবাসা ও আস্থাই আমাদের সবচেয়ে বড় শক্তি।”

তিনি আরও বলেন, “ডিজিটাল যুগে দ্রুত সংবাদ পরিবেশনের পাশাপাশি দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা সবসময় গুজব ও অপতথ্যের বিরুদ্ধে তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনে বিশ্বাসী।”

বার্তা সম্পাদক সাজু আহমেদ বলেন, “বিগত ১৫ বছরে বিডি২৪লাইভ শুধু সংবাদ প্রকাশ করেনি, বরং মানুষের কথা বলেছে। সাধারণ মানুষের সমস্যা, সম্ভাবনা, অধিকার ও দেশের গুরুত্বপূর্ণ ইস্যুগুলো তুলে ধরতে আমরা সবসময় সচেষ্ট থেকেছি।”

দেশে অনলাইন সাংবাদিকতার বিকাশের শুরুর সময় থেকেই বিডি২৪লাইভ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, প্রযুক্তি, বিনোদন, স্বাস্থ্য, শিক্ষা ও জনজীবনের নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিয়মিত সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে প্রতিষ্ঠানটি। বিভিন্ন জাতীয় সংকট, প্রাকৃতিক দুর্যোগ ও গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহে দ্রুত ও নির্ভুল সংবাদ পরিবেশনের জন্যও প্রশংসিত হয়েছে সংবাদমাধ্যমটি। 

বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমকেন্দ্রিক বিভ্রান্তি ও অপতথ্যের এই সময়ে দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব আরও বেড়েছে। আর সেই চ্যালেঞ্জ মোকাবিলায় বিডি২৪লাইভ প্রযুক্তিনির্ভর আধুনিক সংবাদ পরিবেশন ও যাচাইকৃত তথ্য প্রকাশে গুরুত্ব দিয়ে যাচ্ছে।

১৬ বছরে পদার্পণ উপলক্ষে পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী ও দেশ-বিদেশে অবস্থানরত সকল অনুসারীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বিডি২৪লাইভ পরিবার। একইসঙ্গে ভবিষ্যতেও সত্য, ন্যায় ও জনস্বার্থের পক্ষে নির্ভীক সাংবাদিকতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow