দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে পেট্রোল-অকটেন

দেশের বাজারে আবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে এবং সরকারের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় নতুন এ দাম নির্ধারণ করা হয়েছে, যা আজ সোমবার (১ জুন) থেকে কার্যকর হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হলেও অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ৫ টাকা করে বাড়ানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী—ডিজেল: প্রতি লিটার ১১৫ টাকা (অপরিবর্তিত)অকটেন: প্রতি লিটার ১৪৫ টাকাপেট্রোল: প্রতি লিটার ১৪০ টাকাকেরোসিন: প্রতি লিটার ১৩৫ টাকা সরকার ২০২৪ সালের মার্চ মাস থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ ব্যবস্থা চালু করে। এ ব্যবস্থার আওতায় আগের মাসে আমদানি করা জ্বালানির ব্যয় ও আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনা করে প্রতি মাসে নতুন দাম সমন্বয় করা হয়। উল্লেখ্য, গত ১৯ এপ্রিল থেকে ডিজেল প্রতি লিটার ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা এবং পেট্রোল ১৩৫ টাকায় বিক্রি হচ্ছিল। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম বৃদ্ধি পেল

দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে পেট্রোল-অকটেন

দেশের বাজারে আবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে এবং সরকারের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় নতুন এ দাম নির্ধারণ করা হয়েছে, যা আজ সোমবার (১ জুন) থেকে কার্যকর হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হলেও অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ৫ টাকা করে বাড়ানো হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী—
ডিজেল: প্রতি লিটার ১১৫ টাকা (অপরিবর্তিত)
অকটেন: প্রতি লিটার ১৪৫ টাকা
পেট্রোল: প্রতি লিটার ১৪০ টাকা
কেরোসিন: প্রতি লিটার ১৩৫ টাকা

সরকার ২০২৪ সালের মার্চ মাস থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ ব্যবস্থা চালু করে। এ ব্যবস্থার আওতায় আগের মাসে আমদানি করা জ্বালানির ব্যয় ও আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনা করে প্রতি মাসে নতুন দাম সমন্বয় করা হয়।

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল থেকে ডিজেল প্রতি লিটার ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা এবং পেট্রোল ১৩৫ টাকায় বিক্রি হচ্ছিল। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম বৃদ্ধি পেলেও ডিজেলের মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow