দেশের ষষ্ঠ গ্র্যান্ডমাস্টার হওয়ার পথে ফাহাদ রহমান
মাত্র ১৬ বছর বয়সে ২০১৯ সালে সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক খেতাব অর্জন করা ফাহাদ রহমান দেশের ষষ্ঠ গ্র্যান্ডমাস্টার হওয়ার পথে আরেক ধাপ এগিয়ে গেছেন। দাবা অঙ্গনে উজ্জ্বল এক নাম মোহাম্মদ ফাহাদ রহমান অর্জন করেছেন গ্র্যান্ডমাস্টারের দ্বিতীয় নর্ম। তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ফুবি একাডেমি আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা থেকে তিনি এ নর্ম অর্জন করেছেন। ৯ খেলায় ৭ পয়েন্ট নিয়ে তিনি টুর্নামেন্ট জয়ের পাশাপাশি নর্ম লাভ করেন। ফাহাদ বর্তমানে র্যাংকিংয়ে বাংলাদেশে শীর্ষস্থানে রয়েছেন। ২০২৪ সালের মার্চ মাসে ভিয়েতনামের হ্যানয় গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্টে প্রথম জিএম নর্ম অর্জন করেন। এখন তৃতীয় নর্ম এবং ২৫০০ রেটিং অর্জন করলেই তিনি বাংলাদেশের ষষ্ঠ গ্র্যান্ডমাস্টার হয়ে যাবেন। আরআই/আইএইচএস
মাত্র ১৬ বছর বয়সে ২০১৯ সালে সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক খেতাব অর্জন করা ফাহাদ রহমান দেশের ষষ্ঠ গ্র্যান্ডমাস্টার হওয়ার পথে আরেক ধাপ এগিয়ে গেছেন। দাবা অঙ্গনে উজ্জ্বল এক নাম মোহাম্মদ ফাহাদ রহমান অর্জন করেছেন গ্র্যান্ডমাস্টারের দ্বিতীয় নর্ম।
তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ফুবি একাডেমি আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা থেকে তিনি এ নর্ম অর্জন করেছেন। ৯ খেলায় ৭ পয়েন্ট নিয়ে তিনি টুর্নামেন্ট জয়ের পাশাপাশি নর্ম লাভ করেন।
ফাহাদ বর্তমানে র্যাংকিংয়ে বাংলাদেশে শীর্ষস্থানে রয়েছেন। ২০২৪ সালের মার্চ মাসে ভিয়েতনামের হ্যানয় গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্টে প্রথম জিএম নর্ম অর্জন করেন। এখন তৃতীয় নর্ম এবং ২৫০০ রেটিং অর্জন করলেই তিনি বাংলাদেশের ষষ্ঠ গ্র্যান্ডমাস্টার হয়ে যাবেন।
আরআই/আইএইচএস
What's Your Reaction?