দেশের ১৫ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস

দেশের ১৫ অঞ্চলে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অঞ্চলগুলো হলো- রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ এবং সিলেট। এসব অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর (পুনঃ) সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদ মো. আবুল হাসিম মিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সতর্কতা থাকার আহ্বান জানানো হয়েছে। এমআরএম

দেশের ১৫ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস

দেশের ১৫ অঞ্চলে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অঞ্চলগুলো হলো- রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ এবং সিলেট।

এসব অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর (পুনঃ) সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ মো. আবুল হাসিম মিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সতর্কতা থাকার আহ্বান জানানো হয়েছে।

এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow