দোকানে ভাঙচুর করে টাকা ছিনতাই, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে অভিযোগ

পর্যটন নগরী কুয়াকাটায় তানিসা আচার ঘর নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর চালিয়ে মালামাল তছনছ করে ২২ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট এলাকায় হামলা-ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় দোকান মালিক মনিরুল হাওলাদার মহিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।  অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রকাশ্যে দিবালোকে ৬-৭ জনের একটি সন্ত্রাসী দল লাঠিসোঁটা নিয়ে প্রতিষ্ঠানে ভাঙচুর চালায়। দোকানের ম্যানেজারকে মারধর করে। এ সময় ক্যাশে থাকা ২২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার পর জরুরি সেবা ৯৯৯-এ কল করেন তিনি। মহিপুর থানা পুলিশ এলে সন্ত্রাসীরা সটকে পড়েন।  পরবর্তীতে এ ঘটনায় জড়িত কুয়াকাটার হুইচ্যানপাড়া মহল্লার মাকসুদ আকন, শাহীন মুসল্লী ও মো. রহিমের নাম উল্লেখ অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে লিখিত অভিযোগ দিয়েছেন মনিরুল হাওলাদার। তিনি দাবি করেন, এই তিনজনের মধ্যে একজন স্বেচ্ছাসেবক দলের নেতা। অভিযুক্ত মাকসুদ আকনের নম্বরে কল করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।  কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার বলেন, ওই জমির মালিকা

দোকানে ভাঙচুর করে টাকা ছিনতাই, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে অভিযোগ

পর্যটন নগরী কুয়াকাটায় তানিসা আচার ঘর নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর চালিয়ে মালামাল তছনছ করে ২২ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট এলাকায় হামলা-ভাঙচুর চালানো হয়।

এ ঘটনায় দোকান মালিক মনিরুল হাওলাদার মহিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রকাশ্যে দিবালোকে ৬-৭ জনের একটি সন্ত্রাসী দল লাঠিসোঁটা নিয়ে প্রতিষ্ঠানে ভাঙচুর চালায়। দোকানের ম্যানেজারকে মারধর করে। এ সময় ক্যাশে থাকা ২২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার পর জরুরি সেবা ৯৯৯-এ কল করেন তিনি। মহিপুর থানা পুলিশ এলে সন্ত্রাসীরা সটকে পড়েন। 

পরবর্তীতে এ ঘটনায় জড়িত কুয়াকাটার হুইচ্যানপাড়া মহল্লার মাকসুদ আকন, শাহীন মুসল্লী ও মো. রহিমের নাম উল্লেখ অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে লিখিত অভিযোগ দিয়েছেন মনিরুল হাওলাদার। তিনি দাবি করেন, এই তিনজনের মধ্যে একজন স্বেচ্ছাসেবক দলের নেতা। অভিযুক্ত মাকসুদ আকনের নম্বরে কল করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। 

কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার বলেন, ওই জমির মালিকানা নিয়ে বিরোধ চলমান রয়েছে। কিন্তু কারও দোকানে হামলা-ভাঙচুর করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখবেন। পরবর্তীতে দলের নেতৃবৃন্দকে অবহিত করা হবে। কোন অপরাধীকে প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই। আর অভিযুক্ত মাকসুদ আকন স্বেচ্ছাসেবক দলের একজন সমর্থক।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান বলেন, ওই জায়গার মালিকানা নিয়ে বিরোধ রয়েছে। তবে এ ঘটনার পরে থানার একজন কর্মকর্তাকে লিখিত অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow