দ্বিতীয় বিয়ের আগে অন্তঃসত্ত্বা, স্বামী-স্ত্রী মিলে নবজাতককে খুন
বগুড়ায় নবজাতক সন্তানকে গলা কেটে হত্যার পর পুকুরে ফেলে দেওয়ার ঘটনায় আটক মা ও সৎ বাবার বিরুদ্ধে মামলা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে বিয়ের আগে অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় এ খুন সংঘটিত হয়েছে। স্থানীয় গ্রাম পুলিশ বাদী হয়ে শনিবার (৯ মে) রাতে বগুড়া সদর থানায় এই মামলা দায়ের করেন। ওই গ্রেপ্তার দেখিয়ে পুলিশ রোববার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠান। বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক মাহফুজ আলম এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তার দুজন হলেন বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা গ্রামের উত্তরপাড়ার দুলাল হোসেন (২৫) এবং তার স্ত্রী নিপা আক্তার (২৩)। নিপা আক্তারের বাবার বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার উঞ্চুরখী এলাকায়। এর আগে সদর উপজেলার শেখেরকোলা তেলিহারা উত্তরপাড়া গ্রামের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় ওই নবজাতকের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, নিপা আক্তারের সঙ্গে গাবতলী উপজেলার বগুড়া শহরের নারুলী এলাকার শুকুর আলীর বিয়ে হয়। একপর্যায়ে দাম্পত্য কলহের জেরে কয়েক মাস আগে তাদের বিচ্ছেদ হয়। চলতি বছরের রমজান মাসে সদর উপজেলার তেলিপাড়া গ্রামের দুলাল হোসেনের
বগুড়ায় নবজাতক সন্তানকে গলা কেটে হত্যার পর পুকুরে ফেলে দেওয়ার ঘটনায় আটক মা ও সৎ বাবার বিরুদ্ধে মামলা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে বিয়ের আগে অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় এ খুন সংঘটিত হয়েছে।
স্থানীয় গ্রাম পুলিশ বাদী হয়ে শনিবার (৯ মে) রাতে বগুড়া সদর থানায় এই মামলা দায়ের করেন। ওই গ্রেপ্তার দেখিয়ে পুলিশ রোববার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠান।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক মাহফুজ আলম এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার দুজন হলেন বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা গ্রামের উত্তরপাড়ার দুলাল হোসেন (২৫) এবং তার স্ত্রী নিপা আক্তার (২৩)। নিপা আক্তারের বাবার বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার উঞ্চুরখী এলাকায়।
এর আগে সদর উপজেলার শেখেরকোলা তেলিহারা উত্তরপাড়া গ্রামের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় ওই নবজাতকের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, নিপা আক্তারের সঙ্গে গাবতলী উপজেলার বগুড়া শহরের নারুলী এলাকার শুকুর আলীর বিয়ে হয়। একপর্যায়ে দাম্পত্য কলহের জেরে কয়েক মাস আগে তাদের বিচ্ছেদ হয়। চলতি বছরের রমজান মাসে সদর উপজেলার তেলিপাড়া গ্রামের দুলাল হোসেনের সঙ্গে নিপা আক্তারের দ্বিতীয় বিয়ে হয়।
নিপা আক্তার দ্বিতীয় বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। শুক্রবার একটি সন্তান প্রসব করেন তিনি। এরপর স্বামী–স্ত্রী মিলে এক দিন বয়সী নবজাতককে গলা কেটে হত্যা করে বাড়ির পাশের একটি পুকুরে ফেলে দেন।
শনিবার দুপুরে পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত নিপা ও তার বর্তমান স্বামী দুলাল হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম আলী বলেন, নবজাতকের বাবা- নিপা আক্তারের আগের স্বামী বলে ধারণা করা হচ্ছে। দ্বিতীয় স্বামী ও মা মিলে নবজাতককে গলা কেটে হত্যা করে লাশ পুকুরে ফেলে দিয়েছেন, এমন অভিযোগে নিপা আক্তার ও দুলাল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার সংশ্লিষ্টতা তারা স্বীকার করেছেন। এজন্য তাদের বিরুদ্ধে স্থানীয় গ্রামপুলিশ বাদী হয়ে সদর থানায় মামলা করেছেন। তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, নবজাতকের লাশ উদ্ধারের করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
What's Your Reaction?