দ্বীনদার ও বুদ্ধিমান সন্তান পেতে মা-বাবার করণীয়

সম্প্রতি এক অনলাইন লাইভ প্রশ্নোত্তর অনুষ্ঠানে এক ব্যক্তি শায়েখ আহমাদুল্লাহকে প্রশ্ন করেন, সামনে আমাদের সন্তান হবে, সন্তান যেন দ্বীনদার হয়, সেজন্য মা-বাবা হিসেবে আমাদের কেমন প্রস্তুতি নেওয়া উচিত? এই প্রশ্নের উত্তরে শায়খ আহমাদুল্লাহ বলেন, মায়ের গর্ভে থাকা শিশুর জন্য বেশি বেশি দোয়া করা উচিত। বিশেষত সুরা ফুরকানে উল্লিখিত এই দোয়াটি পড়ুন: رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا উচ্চারণ: রাব্বানা হাব লানা মিন আওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আইয়ুনিন ওয়া-জআলনা লিলমুত্তাকীনা ইমামা। অর্থ: হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন জীবনসঙ্গী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে। আর আপনি আমাদেরকে মুত্তাকীদের নেতা বানিয়ে দিন। (সুরা ফুরকান: ৭৪) দ্বিতীয় আমল হলো, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তার ডান কানে আজান ও বাম কানে ইকামতের বাক্যগুলো শোনান, এটা মুস্তাহাব। তৃতীয় আমল হলো, সন্তানের জন্য শয়তানের প্রভাব ও বদনজর থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনার করা: أُعِيذُكَ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُ

দ্বীনদার ও বুদ্ধিমান সন্তান পেতে মা-বাবার করণীয়

সম্প্রতি এক অনলাইন লাইভ প্রশ্নোত্তর অনুষ্ঠানে এক ব্যক্তি শায়েখ আহমাদুল্লাহকে প্রশ্ন করেন, সামনে আমাদের সন্তান হবে, সন্তান যেন দ্বীনদার হয়, সেজন্য মা-বাবা হিসেবে আমাদের কেমন প্রস্তুতি নেওয়া উচিত?

এই প্রশ্নের উত্তরে শায়খ আহমাদুল্লাহ বলেন,

মায়ের গর্ভে থাকা শিশুর জন্য বেশি বেশি দোয়া করা উচিত। বিশেষত সুরা ফুরকানে উল্লিখিত এই দোয়াটি পড়ুন:

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا

উচ্চারণ: রাব্বানা হাব লানা মিন আওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আইয়ুনিন ওয়া-জআলনা লিলমুত্তাকীনা ইমামা।

অর্থ: হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন জীবনসঙ্গী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে। আর আপনি আমাদেরকে মুত্তাকীদের নেতা বানিয়ে দিন। (সুরা ফুরকান: ৭৪)

দ্বিতীয় আমল হলো, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তার ডান কানে আজান ও বাম কানে ইকামতের বাক্যগুলো শোনান, এটা মুস্তাহাব।

তৃতীয় আমল হলো, সন্তানের জন্য শয়তানের প্রভাব ও বদনজর থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনার করা:

أُعِيذُكَ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ

উচ্চারণ: উয়ীযুকা বিকালিমাতি-ল্লাহিত-তাম্মাহ মিন কুল্লি শায়ত্বানিউঁ ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাহ।

অর্থ: আমি আল্লাহর পরিপূর্ণ বাণীসমূহের উসিলায় প্রত্যেক শয়তান ও কষ্টদায়ক জন্তু থেকে এবং প্রত্যেক ক্ষতিকর নজর থেকে আল্লাহর কাছে তোমার জন্য আশ্রয় প্রার্থনা করছি।

নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাঁর দুই নাতির জন্মের পর তাদের জন্য এভাবে দোয়া করেছেন। (সহিহ বুখারি)

এরপর শিশুর জন্য একটি সুন্দর নাম রাখা বাবা-মায়ের দায়িত্ব। সপ্তম দিনে সামর্থ্য থাকলে আকিকা করা সুন্নত। সপ্তম দিনে মাথার চুল চেছে চুলের ওজনে স্বর্ণ বা রূপার সমপরিমাণ অর্থ আল্লাহর রাস্তায় দান করে দেওয়া যেতে পারে, এটাও সুন্নত।

সন্তান যেন দ্বীনদার ও মুত্তাকি হয়, ছোটবেলা থেকেই সেই পরিকল্পনা করা প্রয়োজন। তার কানে যেন গান-বাজনার আওয়াজ না গিয়ে কোরআনের আয়াত পৌঁছে এবং সে যেন ভালো আমল দেখে বড় হয়, সেই ব্যবস্থা করা দরকার। খারাপ পরিবেশ থেকে তাকে রক্ষা করার চেষ্টা করা দরকার।

শিশু যেন হারাম খাবার না পায়, তার পেটে যেন কেবল হালাল খাবার যায়, সে বিষয়ে সচেষ্ট থাকতে হবে। খারাপ পরিবেশ থেকে দূরে রেখে তাকে দ্বীনি পরিবেশ দিতে হবে। এসব ক্ষেত্রে যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারলে বলা যায় যায় বাবা-মা হিসেবে আপনারা সঠিক দায়িত্বটুকু পালন করতে পেরেছেন। আল্লাহ চাইলে সন্তানকে নেক হিসেবে গড়ে তুলতে পারেন। 

সূত্র: শায়খ আহমাদুল্লাহর অফিসিয়াল ইউটিউব চ্যানেল

ওএফএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow