ধর্ম অবমাননার মামলা থেকে মুক্তি পেলেন ভারতী সিং

১৬ বছরের দীর্ঘ আইনি লড়াই শেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন বলিউডের জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং ও অভিনেতা শেখর সুমন। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দায়ের হওয়া বহুল আলোচিত মামলাটি অবশেষে খারিজ করে দিয়েছেন মুম্বাই হাইকোর্ট। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মামলাটি ছিল ২০১০ সালের। সে সময় ‘কমেডি সার্কাস কা জাদু’ নামক একটি অনুষ্ঠানে ভারতী ও শেখর একটি জোকস বলেছিলেন।  সেই পর্বে ‘ইয়ে আল্লাহ! রসগুল্লা! দহি ভাল্লা!’এই বাক্যটি ব্যবহার করা হয়েছিল। অভিযোগ উঠেছিল, এই সংলাপের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। সে ভিত্তিতেই ভারতীয় দণ্ডবিধির ২৯৫এ ধারায় মামলা দায়ের হয়েছিল। এদিকে দীর্ঘ ১৬ বছর পর এই মামলার শুনানিতে আদালত জানায়, অনুষ্ঠানের কোনো অংশকে মূল প্রসঙ্গ থেকে আলাদা করে দেখে কাউকে অপমানিত বোধ করলেই শিল্পীদের বিরুদ্ধে মামলা করা ঠিক নয়। শুধু খাবারের নাম উল্লেখ করা কখনো ধর্মের অপমান হতে পারে না। ধর্ম অবমাননার জন্য সুনির্দিষ্ট বিদ্বেষ বা আক্রমণের প্রমাণ থাকতে হয়, যা এখানে নেই। এই অনুষ্ঠানটি ছিল সম্পূর্ণ বিনোদনমূলক। হাসির পরিবেশ তৈরি করাই ছিল এর একমাত্র লক্ষ্য, কাউকে আঘাত করা নয়। এরপর আদালত ম

ধর্ম অবমাননার মামলা থেকে মুক্তি পেলেন ভারতী সিং

১৬ বছরের দীর্ঘ আইনি লড়াই শেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন বলিউডের জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং ও অভিনেতা শেখর সুমন। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দায়ের হওয়া বহুল আলোচিত মামলাটি অবশেষে খারিজ করে দিয়েছেন মুম্বাই হাইকোর্ট।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মামলাটি ছিল ২০১০ সালের। সে সময় ‘কমেডি সার্কাস কা জাদু’ নামক একটি অনুষ্ঠানে ভারতী ও শেখর একটি জোকস বলেছিলেন। 

সেই পর্বে ‘ইয়ে আল্লাহ! রসগুল্লা! দহি ভাল্লা!’এই বাক্যটি ব্যবহার করা হয়েছিল। অভিযোগ উঠেছিল, এই সংলাপের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। সে ভিত্তিতেই ভারতীয় দণ্ডবিধির ২৯৫এ ধারায় মামলা দায়ের হয়েছিল।
এদিকে দীর্ঘ ১৬ বছর পর এই মামলার শুনানিতে আদালত জানায়, অনুষ্ঠানের কোনো অংশকে মূল প্রসঙ্গ থেকে আলাদা করে দেখে কাউকে অপমানিত বোধ করলেই শিল্পীদের বিরুদ্ধে মামলা করা ঠিক নয়।

শুধু খাবারের নাম উল্লেখ করা কখনো ধর্মের অপমান হতে পারে না। ধর্ম অবমাননার জন্য সুনির্দিষ্ট বিদ্বেষ বা আক্রমণের প্রমাণ থাকতে হয়, যা এখানে নেই। এই অনুষ্ঠানটি ছিল সম্পূর্ণ বিনোদনমূলক। হাসির পরিবেশ তৈরি করাই ছিল এর একমাত্র লক্ষ্য, কাউকে আঘাত করা নয়।

এরপর আদালত মামলাটি বাতিল ঘোষণা করে তাদের অভিযোগমুক্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow