ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতার জন্য হেফাজতসহ বিভিন্ন সংগঠনের দোয়া মাহফিল

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপির দ্রুত আরোগ্য কামনায় হেফাজতে ইসলামসহ বিভিন্ন সংগঠন দোয়া মাহফিল করেছে। সেই সঙ্গে মহান আল্লাহ তায়ালার দরবারে বিশেষ দোয়া করার অনুরোধ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।  সংগঠনের আমির শাহ মুহিববুল্লাহ বাবুনগরী বৃহস্পতিবার (২৩ জুলাই) বাদ আসর জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসা মসজিদে ধর্মমন্ত্রীর দ্রুত রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে এই অনুরোধ জানান।  এতে মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আইয়ুব বাবুনগরীসহ বিশিষ্ট উলামায়ে কেরাম ও শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। হেফাজতের দোয়া অনুষ্ঠান হেফাজতে ইসলামের আমির শাহ মুহিববুল্লাহ বাবুনগরী বলেন, ধর্মমন্ত্রী একজন দীনদার, দেশপ্রেমিক ও মানবহিতৈষী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর হাতে চরমভাবে নির্যাতিত। মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করি, তিনি যেন ধর্মমন্ত্রীকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন এবং তাকে সুস্থ অবস্থায় দেশ ও জনগণের সেবায় ফিরে আসার তাওফিক দান করেন।  এর আগে বাদ যোহর দারুল উলুম হাটহাজারী মাদরাসায় ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনায় বিশেষ দোয়ার

ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতার জন্য হেফাজতসহ বিভিন্ন সংগঠনের দোয়া মাহফিল

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপির দ্রুত আরোগ্য কামনায় হেফাজতে ইসলামসহ বিভিন্ন সংগঠন দোয়া মাহফিল করেছে। সেই সঙ্গে মহান আল্লাহ তায়ালার দরবারে বিশেষ দোয়া করার অনুরোধ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। 

সংগঠনের আমির শাহ মুহিববুল্লাহ বাবুনগরী বৃহস্পতিবার (২৩ জুলাই) বাদ আসর জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসা মসজিদে ধর্মমন্ত্রীর দ্রুত রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে এই অনুরোধ জানান। 

এতে মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আইয়ুব বাবুনগরীসহ বিশিষ্ট উলামায়ে কেরাম ও শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

হেফাজতের দোয়া অনুষ্ঠান

হেফাজতে ইসলামের আমির শাহ মুহিববুল্লাহ বাবুনগরী বলেন, ধর্মমন্ত্রী একজন দীনদার, দেশপ্রেমিক ও মানবহিতৈষী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর হাতে চরমভাবে নির্যাতিত। মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করি, তিনি যেন ধর্মমন্ত্রীকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন এবং তাকে সুস্থ অবস্থায় দেশ ও জনগণের সেবায় ফিরে আসার তাওফিক দান করেন। 

এর আগে বাদ যোহর দারুল উলুম হাটহাজারী মাদরাসায় ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন মাদরাসার মুহতামিম মাওলানা খলিল আহমদ কাসেমী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুফতি জসিম উদ্দীন ও মাওলানা কবির আহমদ। 

এছাড়াও জামিয়া ওবায়দিয়া নানুপুর মাদ্রাসায় দোয়া পরিচালনা করেন মাওলানা সালাহ উদ্দিন নানুপুরী। জামিয়া আরাবিয়া জিরিতে দোয়া পরিচালনা করেন মাওলানা হাফেজ খোবাইব বিন তৈয়ব। 

ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া মাদরাসায় দোয়া পরিচালনা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজেদুর রহমান। জামিয়া ইউনুছিয়ায় দোয়া পরিচালনা করেন জমিয়ার মুহতামিম মাওলানা মুফতি মোবারক উল্লাহ ও কুমিল্লা আশরফুল উলুম মাদরাসায় দোয়া পরিচালনা করেন মুফতি শামসুল ইসলাম জিলানী।

অসুস্থ মানুষের জন্য দোয়া করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা উল্লেখ করে হেফাজতের আমির মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান সর্বস্তরের আলেম-উলামা, তৌহিদী জনতা ও সমগ্র দেশবাসীকে ধর্মমন্ত্রীর আশু রোগমুক্তির জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে আন্তরিকভাবে দোয়া করার আহবান জানিয়েছেন।

উল্লেখ্য, অসুস্থতাজনিত কারণে বৃহস্পতিবার সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন ধর্মমন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপি। কুমিল্লার মুরাদনগর থেকে নির্বাচিত ৬ বারের সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দীর্ঘদিন ধরে কোমরের (বাম নিতম্ব) অসুস্থতায় ভুগছেন। 

আগামীকাল শুক্রবার (২৪ জুলাই) সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার হিপ রিপ্লেসমেন্ট হওয়ার কথা রয়েছে। হাসপাতালের চিকিৎসক দারেন তাই ক্যেং জিন এর নেতৃত্বে বাংলাদেশ সময় দুপুর ১২ টায় এই অপারেশন হবে বলে জানা গেছে। ধর্মমন্ত্রী নিজের সুস্থতার জন্য দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow