ধর্মমন্ত্রী হলেন শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। এ সরকারে ধর্মমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন কুমিল্লা-৩ আসনের নির্বাচিত সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি কুমিল্লা থেকে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে শপথ নেন। এ শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ তরুণ বয়সে ১৯৮৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সর্বপ্রথম কুমিল্লা-৩ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৮ সালে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯০ সালে তৎকালীন সরকারের ধর্ম প্রতিমন্ত্রী ছিলেন তিনি। এরপর ১৯৯৬ সালের জুনের নির্বাচনেও লাঙ্গল প্রতীকে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে চতুর্থ ও পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির প্রার্থী হিসেবে। সর্বশেষ ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে ষষ্ঠবারের মতো সংসদে যাচ্ছেন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে সাতবার ভোটে লড়েছেন এ জ্য

ধর্মমন্ত্রী হলেন শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। এ সরকারে ধর্মমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন কুমিল্লা-৩ আসনের নির্বাচিত সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি কুমিল্লা থেকে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে শপথ নেন। এ শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ তরুণ বয়সে ১৯৮৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সর্বপ্রথম কুমিল্লা-৩ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৮ সালে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৯০ সালে তৎকালীন সরকারের ধর্ম প্রতিমন্ত্রী ছিলেন তিনি। এরপর ১৯৯৬ সালের জুনের নির্বাচনেও লাঙ্গল প্রতীকে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে চতুর্থ ও পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির প্রার্থী হিসেবে। সর্বশেষ ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে ষষ্ঠবারের মতো সংসদে যাচ্ছেন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে সাতবার ভোটে লড়েছেন এ জ্যেষ্ঠ রাজনীতিক। যার মধ্যে শুধু ১৯৯১ সালের নির্বাচনে একবারই হেরেছেন তিনি।

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ আসনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ধানের শীষ প্রতীকে এক লাখ ৫৯ হাজার ২৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৫৯৫ ভোট।

এএএইচ/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow