ধর্মমন্ত্রীর প্রতি বায়তুল মোকাররমের খতিবের বিশেষ আহ্বান

দেশের প্রতিটি ঘরে কোরআনের ফরজ ইলম শিক্ষাদানে ধর্মমন্ত্রীর প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। বুধবার (০৪ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি অডিটোরিয়ামে ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ‘হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা -২০২৬’ এর চূড়ান্ত পর্বে প্রধান আলোচকের বক্তব্যে এ আহ্বান জানান তিনি। এসময় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের কাঁধে হাত রেখে মুফতি আবদুল মালেক বলেন, কোরআনের মধ্যে আল্লাহ তায়ালা যে ফরজ ইলম দিয়েছেন, এই ইলম দেশের প্রতিটি ঘরে, প্রত্যেক নারী-পুরুষকে শেখানো আমাদের মাননীয় মন্ত্রীর দায়িত্ব।  তিনি আশা প্রকাশ করে বলেন, আমার জানামতে আমাদের হজরতের (ধর্মমন্ত্রীর) কোরআন তেলাওয়াত সুন্দর। তো এরকম আমাদের মন্ত্রিসভা, সচিবালয়ের সকল সদস্যের দায়িত্ব তারা সহিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখবে এবং তাদের সন্তান ও অধীনস্থদের শেখাবে। প্রতিযোগিতার আয়োজকদের প্রতি মোবারকবাদ জানিয়ে জাতীয় খতিব আরও বলেন, অনেকে কোরআন গবেষণা করেন, কিন্তু কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত জানেন না। এই প্রতিযোগিতায় কোরআন হিফজের পাশাপাশি তেলাওয়াতকে গুরুত্ব দেওয়া হয়েছে, এ

ধর্মমন্ত্রীর প্রতি বায়তুল মোকাররমের খতিবের বিশেষ আহ্বান

দেশের প্রতিটি ঘরে কোরআনের ফরজ ইলম শিক্ষাদানে ধর্মমন্ত্রীর প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।

বুধবার (০৪ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি অডিটোরিয়ামে ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ‘হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা -২০২৬’ এর চূড়ান্ত পর্বে প্রধান আলোচকের বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

এসময় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের কাঁধে হাত রেখে মুফতি আবদুল মালেক বলেন, কোরআনের মধ্যে আল্লাহ তায়ালা যে ফরজ ইলম দিয়েছেন, এই ইলম দেশের প্রতিটি ঘরে, প্রত্যেক নারী-পুরুষকে শেখানো আমাদের মাননীয় মন্ত্রীর দায়িত্ব। 

তিনি আশা প্রকাশ করে বলেন, আমার জানামতে আমাদের হজরতের (ধর্মমন্ত্রীর) কোরআন তেলাওয়াত সুন্দর। তো এরকম আমাদের মন্ত্রিসভা, সচিবালয়ের সকল সদস্যের দায়িত্ব তারা সহিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখবে এবং তাদের সন্তান ও অধীনস্থদের শেখাবে।

প্রতিযোগিতার আয়োজকদের প্রতি মোবারকবাদ জানিয়ে জাতীয় খতিব আরও বলেন, অনেকে কোরআন গবেষণা করেন, কিন্তু কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত জানেন না। এই প্রতিযোগিতায় কোরআন হিফজের পাশাপাশি তেলাওয়াতকে গুরুত্ব দেওয়া হয়েছে, এজন্য আমি খুশি হয়েছি। এটা জরুরি। সবার সহিহ-শুদ্ধ তেলাওয়াত শেখা জরুরি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow