ধর্মমন্ত্রীর সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চাইলো হেফাজত
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইনের (কায়কোবাদ) দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) বাদ আসর চট্টগ্রামের জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসা মসজিদে আয়োজিত বিশেষ দোয়া মাহফিলে এ আহ্বান জানান সংগঠনটির আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী। হেফাজতে ইসলামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। হেফাজতের আমির বলেন, ধর্মমন্ত্রী একজন দীনদার, দেশপ্রেমিক ও মানবহিতৈষী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি দ্রুত সুস্থ হয়ে দেশ ও জনগণের সেবায় ফিরে আসুন, এ জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হচ্ছে। এদিন বাদ যোহর দারুল উলুম হাটহাজারী মাদরাসাসহ দেশের বিভিন্ন মাদরাসায় ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়ায় হেফাজতের মহাসচিব আল্লামা সাজেদুর রহমান দোয়া পরিচালনা করেন। এছাড়া জামিয়া ওবায়দিয়া নানুপুর, জামিয়া আরাবিয়া জিরি, জামিয়া ইউনুছিয়া এবং কুমিল্লার আশরফুল উলুম মাদরাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে একই কর্মসূচি পালিত হয়। হেফাজতের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদু
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইনের (কায়কোবাদ) দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বাদ আসর চট্টগ্রামের জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসা মসজিদে আয়োজিত বিশেষ দোয়া মাহফিলে এ আহ্বান জানান সংগঠনটির আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী। হেফাজতে ইসলামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
হেফাজতের আমির বলেন, ধর্মমন্ত্রী একজন দীনদার, দেশপ্রেমিক ও মানবহিতৈষী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি দ্রুত সুস্থ হয়ে দেশ ও জনগণের সেবায় ফিরে আসুন, এ জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হচ্ছে।
এদিন বাদ যোহর দারুল উলুম হাটহাজারী মাদরাসাসহ দেশের বিভিন্ন মাদরাসায় ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়ায় হেফাজতের মহাসচিব আল্লামা সাজেদুর রহমান দোয়া পরিচালনা করেন। এছাড়া জামিয়া ওবায়দিয়া নানুপুর, জামিয়া আরাবিয়া জিরি, জামিয়া ইউনুছিয়া এবং কুমিল্লার আশরফুল উলুম মাদরাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে একই কর্মসূচি পালিত হয়।
হেফাজতের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান বলেন, অসুস্থ মানুষের জন্য দোয়া করা ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা। তাই ধর্মমন্ত্রীর আশু রোগমুক্তির জন্য সর্বস্তরের আলেম-উলামা, তৌহিদী জনতা ও দেশবাসীকে দোয়া করার আহ্বান জানানো হচ্ছে।
ধর্মমন্ত্রী বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার তাঁর বাম নিতম্বে অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।
আরএমএম/এমএএইচ/
What's Your Reaction?