ধান কেটে কৃষকের পাশে ছাত্রদল

পিরোজপুরের কদমতলা ইউনিয়নে টানা বৃষ্টি ও মাঠে পানি জমে যাওয়ায় পাকা ধান কাটতে হিমশিম খাচ্ছেন কৃষকরা। একই সঙ্গে চলছে শ্রমিক সংকট। এমন পরিস্থিতিতে কৃষকদের সহায়তায় ধান কাটা কর্মসূচি পালন করেছে ইউনিয়ন ছাত্রদল। বুধবার (১৩ মে) সকালে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসিব শেখ ও সাধারণ সম্পাদক নাজিম আহমেদ খানের নেতৃত্বে নেতাকর্মীরা কৃষকদের ধান কেটে দেন। সহযোগিতা পেয়ে স্থানীয় কৃষকরা সন্তোষ প্রকাশ করেন ও ছাত্রদলের এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান। স্থানীয় কৃষক রফিক উদ্দিন বলেন, বেশ কয়েকদিন ধরে ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। কিন্তু বুধবার সকালে ছাত্রদলের কয়েকজন এসে ধান কাটায় সহযোগিতা করেছে। আমাদের কাছে বিষয়টা অনেক ভালো লেগেছে। ধান কেটে সহযোগিতা করার মানসিকতার জন্য আমরা অনেক আনন্দিত। কদমতলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসিব শেখ বলেন, বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার। টানা বৃষ্টিতে কদমতলা ইউনিয়নের অনেক ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। এ অবস্থায় ধান কাটার জন্য কোনো শ্রমিক পাচ্ছেন না স্থানীয় কৃষকেরা। কৃষকের এই দুর্ভোগ কমাতে আমরা ছাত্রদলের নেতাকর্মীরা পাশে দাঁড়িয়েছে। মো. তরিকুল ইসলাম/এমএন/এমএস

ধান কেটে কৃষকের পাশে ছাত্রদল

পিরোজপুরের কদমতলা ইউনিয়নে টানা বৃষ্টি ও মাঠে পানি জমে যাওয়ায় পাকা ধান কাটতে হিমশিম খাচ্ছেন কৃষকরা। একই সঙ্গে চলছে শ্রমিক সংকট। এমন পরিস্থিতিতে কৃষকদের সহায়তায় ধান কাটা কর্মসূচি পালন করেছে ইউনিয়ন ছাত্রদল।

বুধবার (১৩ মে) সকালে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসিব শেখ ও সাধারণ সম্পাদক নাজিম আহমেদ খানের নেতৃত্বে নেতাকর্মীরা কৃষকদের ধান কেটে দেন। সহযোগিতা পেয়ে স্থানীয় কৃষকরা সন্তোষ প্রকাশ করেন ও ছাত্রদলের এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।

ধান কেটে কৃষকের পাশে ছাত্রদল

স্থানীয় কৃষক রফিক উদ্দিন বলেন, বেশ কয়েকদিন ধরে ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। কিন্তু বুধবার সকালে ছাত্রদলের কয়েকজন এসে ধান কাটায় সহযোগিতা করেছে। আমাদের কাছে বিষয়টা অনেক ভালো লেগেছে। ধান কেটে সহযোগিতা করার মানসিকতার জন্য আমরা অনেক আনন্দিত।

কদমতলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসিব শেখ বলেন, বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার। টানা বৃষ্টিতে কদমতলা ইউনিয়নের অনেক ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। এ অবস্থায় ধান কাটার জন্য কোনো শ্রমিক পাচ্ছেন না স্থানীয় কৃষকেরা। কৃষকের এই দুর্ভোগ কমাতে আমরা ছাত্রদলের নেতাকর্মীরা পাশে দাঁড়িয়েছে।

মো. তরিকুল ইসলাম/এমএন/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow