ধানমন্ডির সেই শত কোটির জমির গেজেট বাতিল করল মন্ত্রণালয়

দৈনিক কালবেলায় সংবাদ প্রকাশের পর ধানমন্ডির সেই ১০০ কোটি টাকার জমির গেজেট বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। মঙ্গলবার (০৩ মার্চ) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে প্রজ্ঞাপন জারি করে  প্লট নং-২৫২ (পুরাতন) ৭১ (নতুন), রোড নং-২২ (পুরাতন) ১২/এ (নতুন), ধানমন্ডি আবাসিক এলাকার বাড়ির গেজেট বাতিল করা হয়। মন্ত্রণালয় প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসন শাখা-২ কর্তৃক গত ৯ নভেম্বর ২০২৫ তারিখে জারিকৃত এবং বাংলাদেশ গেজেট, অতিরিক্ত সংখ্যায় নভেম্বর ১০, ২০২৫ তারিখে প্রকাশিত প্রজ্ঞাপন নম্বর: ২৫.০০.০০০০,১২৩,২২,০০৪,২৫.৮৬৫ এর অনুচ্ছেদ (৭) অধীন তফসিল (অংশ-১)-এর নিম্নে উল্লেখিত প্লট নং-২৫২ (পুরাতন) ৭১ (নতুন), রোড নং-২২ (পুরাতন) ১২/এ (নতুন), ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা প্রকাশিত গেজেট হতে বাতিল করা হলো। প্রজ্ঞাপনে আরও বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বর্ণিত প্লটের ক্ষেত্রে উত্তরাধিকার, ক্রয়, দান বা হেবা সূত্রে নামজারি; হস্তান্তর (বিক্রয়, দান, হেবা বা বণ্টন) দলিল সম্পাদন বা বাতিল; আমমোক্তার দলিল সম্পাদন বা বাতিল এবং ঋণ গ্রহণের ক্ষেত্রে লিজদাতা প্রতিষ

ধানমন্ডির সেই শত কোটির জমির গেজেট বাতিল করল মন্ত্রণালয়

দৈনিক কালবেলায় সংবাদ প্রকাশের পর ধানমন্ডির সেই ১০০ কোটি টাকার জমির গেজেট বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

মঙ্গলবার (০৩ মার্চ) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে প্রজ্ঞাপন জারি করে  প্লট নং-২৫২ (পুরাতন) ৭১ (নতুন), রোড নং-২২ (পুরাতন) ১২/এ (নতুন), ধানমন্ডি আবাসিক এলাকার বাড়ির গেজেট বাতিল করা হয়।

মন্ত্রণালয় প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসন শাখা-২ কর্তৃক গত ৯ নভেম্বর ২০২৫ তারিখে জারিকৃত এবং বাংলাদেশ গেজেট, অতিরিক্ত সংখ্যায় নভেম্বর ১০, ২০২৫ তারিখে প্রকাশিত প্রজ্ঞাপন নম্বর: ২৫.০০.০০০০,১২৩,২২,০০৪,২৫.৮৬৫ এর অনুচ্ছেদ (৭) অধীন তফসিল (অংশ-১)-এর নিম্নে উল্লেখিত প্লট নং-২৫২ (পুরাতন) ৭১ (নতুন), রোড নং-২২ (পুরাতন) ১২/এ (নতুন), ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা প্রকাশিত গেজেট হতে বাতিল করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বর্ণিত প্লটের ক্ষেত্রে উত্তরাধিকার, ক্রয়, দান বা হেবা সূত্রে নামজারি; হস্তান্তর (বিক্রয়, দান, হেবা বা বণ্টন) দলিল সম্পাদন বা বাতিল; আমমোক্তার দলিল সম্পাদন বা বাতিল এবং ঋণ গ্রহণের ক্ষেত্রে লিজদাতা প্রতিষ্ঠানের অনুমোদন গ্রহণ করতে হবে।

গত ২৪ ফেব্রুয়ারি ‘মন্ত্রণালয়ের উদারতায় শত কোটির জমি গায়েব’ এই শিরোনামে  শীর্ষ  একটি সংবাদ প্রকাশিত হয় দৈনিক কালবেলায়। এরপরই বিভিন্ন মহলে সমালোচনা হয়। বিষয়টি আমলে নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত কমিটি করে সরকারের মন্ত্রণালয়। 

আরও পড়ুন : কালবেলায় সংবাদ প্রকাশের পর মন্ত্রণালয়ে তদন্ত কমিটি

অতিরিক্ত সচিব (পরিকল্পনা ও উন্নয়ন অনুবিভাগ) মো. আব্দুল মতিন আহ্বায়ক ও মোহাম্মদ আবদুল আওয়াল উপসচিব (প্রশাসন শাখা-৮), রুবায়েত হায়াত শিপলু সিনিয়র সহকারী সচিব (পরিকল্পনা ও উন্নয়ন শাখা-৬) সদস্য করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি করে অফিস আদেশ জারি করা হয়। 

প্রকাশিত সংবাদের বিষয়ে তদন্তপূর্বক সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য তদন্ত কমিটিকে বলা হয়। মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া সময়ের মধ্যে এই তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করে। কালবেলার সংবাদে সত্যতা প্রমাণিত হওয়ায় বাড়ির গেজেট বাতিল করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়। ‘মন্ত্রণালয়ের উদারতায় শত কোটির জমি গায়েব’ শীর্ষক এই প্রতিবেদনটি করেছেন কালবেলার বিশেষ প্রতিনিধি সানাউল হক সানী ও স্টাফ রিপোর্টার জাফর আহমেদ। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow