ধামরাইয়ে গ্রিল কেটে বাড়িতে ডাকাতি, ৭ লাখ টাকার মালামাল লুট

ঢাকার ধামরাইয়ে এক ইলেকট্রিশিয়ানের বাড়িতে গভীর রাতে গ্রিল কেটে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ ৪ লাখ টাকা, প্রায় দুই ভরি স্বর্ণালংকার, একটি মোবাইল ফোনসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই দত্তখোলা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য শাহিন ও মাসুম নামে দুই যুবককে আটক করেছে ধামরাই থানা পুলিশ। ভুক্তভোগী ইলেকট্রিশিয়ান শাহিনুর ইসলাম জানান, ডাকাতরা বারান্দার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। প্রথমে তাঁর মায়ের কক্ষে ঢুকে নগদ ৪ লাখ টাকা ও প্রায় দুই ভরি স্বর্ণালংকার লুট করে। পরে তারা তাঁর কক্ষে প্রবেশ করে মোবাইল ফোন নেওয়ার চেষ্টা করলে তিনি জেগে উঠে একজন ডাকাতকে আটকানোর চেষ্টা করেন। এ সময় ডাকাতরা দেশীয় অস্ত্র দিয়ে তাঁর হাত ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ডাকাতরা দ্রুত পালিয়ে যায়। শাহিনুর ইসলামের দাবি, নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল মিলিয়ে তাঁর পরিবারের প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। ধামরাই থানার ওসি

ধামরাইয়ে গ্রিল কেটে বাড়িতে ডাকাতি, ৭ লাখ টাকার মালামাল লুট

ঢাকার ধামরাইয়ে এক ইলেকট্রিশিয়ানের বাড়িতে গভীর রাতে গ্রিল কেটে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ ৪ লাখ টাকা, প্রায় দুই ভরি স্বর্ণালংকার, একটি মোবাইল ফোনসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা।

শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই দত্তখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য শাহিন ও মাসুম নামে দুই যুবককে আটক করেছে ধামরাই থানা পুলিশ।

ভুক্তভোগী ইলেকট্রিশিয়ান শাহিনুর ইসলাম জানান, ডাকাতরা বারান্দার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। প্রথমে তাঁর মায়ের কক্ষে ঢুকে নগদ ৪ লাখ টাকা ও প্রায় দুই ভরি স্বর্ণালংকার লুট করে। পরে তারা তাঁর কক্ষে প্রবেশ করে মোবাইল ফোন নেওয়ার চেষ্টা করলে তিনি জেগে উঠে একজন ডাকাতকে আটকানোর চেষ্টা করেন।

এ সময় ডাকাতরা দেশীয় অস্ত্র দিয়ে তাঁর হাত ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ডাকাতরা দ্রুত পালিয়ে যায়। শাহিনুর ইসলামের দাবি, নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল মিলিয়ে তাঁর পরিবারের প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ধামরাই থানার ওসি (অপারেশন) দেবাশীষ সানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন শাহিন ও মাসুম নামে দুই যুবককে আটক করা হয়েছে। তারা ভুক্তভোগীর বাড়ির পাশের একটি মুরগির খামারে কাজ করতেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow