নওগাঁর পত্নীতলায় ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন
নওগাঁর পত্নীতলায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে।বুধবার উপজেলার নজিপুর খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পত্নীতলা-ধামইরহাট এলাকার সাংসদ এনামুল হক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) আমিনুল কবির, নজিপুর খাদ্য গুদাম কর্মকর্তা সালমা সুলতানা, পত্নীতলা খাদ্য গুদাম কর্মকর্তা গোলাম মোস্তফা, উপ-খাদ্য পরিদর্শক কাওছার আলী, কৃষক ওয়াজেদ আলী, বিকাশ চন্দ্রসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও সুধীজন।উপজেলায় এবার সরকারিভাবে ৪৯ টাকা কেজি দরে ২৯০ মেট্রিক টন চাল এবং ৩৬ টাকা কেজি দরে ২ হাজার ৫৬ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। এ অভিযান আগামী আগস্ট মাস পর্যন্ত চলবে বলে খাদ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে।
নওগাঁর পত্নীতলায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে।
বুধবার উপজেলার নজিপুর খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পত্নীতলা-ধামইরহাট এলাকার সাংসদ এনামুল হক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) আমিনুল কবির, নজিপুর খাদ্য গুদাম কর্মকর্তা সালমা সুলতানা, পত্নীতলা খাদ্য গুদাম কর্মকর্তা গোলাম মোস্তফা, উপ-খাদ্য পরিদর্শক কাওছার আলী, কৃষক ওয়াজেদ আলী, বিকাশ চন্দ্রসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও সুধীজন।
উপজেলায় এবার সরকারিভাবে ৪৯ টাকা কেজি দরে ২৯০ মেট্রিক টন চাল এবং ৩৬ টাকা কেজি দরে ২ হাজার ৫৬ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। এ অভিযান আগামী আগস্ট মাস পর্যন্ত চলবে বলে খাদ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে।
What's Your Reaction?