নওগাঁয় ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

নওগাঁর মহাদেবপুরে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৯টায় উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামে ওই দম্পতির নিজ বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন, পাহাড়পুর গ্রামের লোকমান মন্ডল (৫৫) ও তার স্ত্রী দেলোয়ারা বেগম (৪৫)। স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রোববার রাতের খাবার খেয়ে ওই দম্পতি ঘুমাতে যান। ভোর ৪টার দিকে তাদের ছেলে মুক্তার হোসেন প্রতিবেশীদের খবর দিলে খাটের ওপর তাদের মরদেহ দেখতে পান। ছেলে মুক্তার হোসেন নেশা ও মোবাইল জুয়ায় আসক্ত। নেশার জন্য বাবা-মার কাছে টাকা চাইলে দিতে অস্বীকার করলে বিষাক্ত কিছু খাইয়ে এই ঘটনা ঘটাতে পারেন বলে ধারণা করছেন স্থানীয়রা। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষাক্ত খাবারের মাধ্যমে তাদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আরমান হোসেন রুমন/এফএ/এএসএম

নওগাঁয় ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

নওগাঁর মহাদেবপুরে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৯টায় উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামে ওই দম্পতির নিজ বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, পাহাড়পুর গ্রামের লোকমান মন্ডল (৫৫) ও তার স্ত্রী দেলোয়ারা বেগম (৪৫)।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রোববার রাতের খাবার খেয়ে ওই দম্পতি ঘুমাতে যান। ভোর ৪টার দিকে তাদের ছেলে মুক্তার হোসেন প্রতিবেশীদের খবর দিলে খাটের ওপর তাদের মরদেহ দেখতে পান। ছেলে মুক্তার হোসেন নেশা ও মোবাইল জুয়ায় আসক্ত। নেশার জন্য বাবা-মার কাছে টাকা চাইলে দিতে অস্বীকার করলে বিষাক্ত কিছু খাইয়ে এই ঘটনা ঘটাতে পারেন বলে ধারণা করছেন স্থানীয়রা।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষাক্ত খাবারের মাধ্যমে তাদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আরমান হোসেন রুমন/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow