নওগাঁয় ভোট শেষে গণনা শুরু, ফলাফল শিটে আগাম সই নেওয়ার অভিযোগ

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে নওগাঁর ৬টি সংসদীয় আসনে শুরু হয়েছে ভোট গণনা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত জেলার ৭৮২টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে আনুষ্ঠানিকভাবে ব্যালট গণনার কার্যক্রম শুরু হয়। প্রতিটি কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের তত্ত্বাবধানে গণনা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পোলিং এজেন্টরাও উপস্থিত রয়েছেন। তবে জেলার নিয়ামতপুর উপজেলার নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা হাবিবুর রহমানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ভোট গণনা শেষ হওয়ার আগেই ফলাফল শিটে কয়েকজন প্রার্থীর এজেন্টদের স্বাক্ষর নেওয়ার। একই সঙ্গে প্রিসাইডিং কর্মকর্তা নিজেও সেখানে স্বাক্ষর করেন। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট প্রার্থীদের পক্ষ থেকে আপত্তি তোলা হয়েছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, কাজ এগিয়ে রাখার বিষয়টি ভ

নওগাঁয় ভোট শেষে গণনা শুরু, ফলাফল শিটে আগাম সই নেওয়ার অভিযোগ

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে নওগাঁর ৬টি সংসদীয় আসনে শুরু হয়েছে ভোট গণনা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত জেলার ৭৮২টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়।

ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে আনুষ্ঠানিকভাবে ব্যালট গণনার কার্যক্রম শুরু হয়। প্রতিটি কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের তত্ত্বাবধানে গণনা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পোলিং এজেন্টরাও উপস্থিত রয়েছেন।

তবে জেলার নিয়ামতপুর উপজেলার নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা হাবিবুর রহমানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ভোট গণনা শেষ হওয়ার আগেই ফলাফল শিটে কয়েকজন প্রার্থীর এজেন্টদের স্বাক্ষর নেওয়ার। একই সঙ্গে প্রিসাইডিং কর্মকর্তা নিজেও সেখানে স্বাক্ষর করেন। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট প্রার্থীদের পক্ষ থেকে আপত্তি তোলা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, কাজ এগিয়ে রাখার বিষয়টি ভেবে স্বাক্ষরগুলো আগেই নিয়ে রাখা হয়েছে। এটা নিয়মবহির্ভূত খেয়াল ছিলো না।

নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোছা. মুর্শিদা খাতুন জানান, গণনা শেষ হওয়ার আগে ফলাফল শিটে স্বাক্ষর নেওয়ার সুযোগ নেই। বিষয়টি ক্ষতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থ্যা নেওয়া হবে।

এএইচআরএন/এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow