নকলের মতো শিক্ষাঙ্গন মাদক ও সন্ত্রাসমুক্ত করা হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, বিগত দিনে যেভাবে শিক্ষাঙ্গন থেকে ‘নকল’ নির্মূল করা হয়েছে, ঠিক একইভাবে এখন শিক্ষাঙ্গনকে মাদক, সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত করা হবে। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশজুড়ে দুর্নীতিমুক্ত এক নতুন অগ্রযাত্রা শুরু করা হবে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী তার বক্তব্যে আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ব। যেভাবে কচুয়া থেকে একসময় নকলমুক্ত শিক্ষা আন্দোলনের সূচনা হয়েছিল, ঠিক সেভাবেই এই কচুয়া থেকেই মাদকমুক্ত সমাজ গড়ার অভিযান শুরু করা হবে। এর আগে, মন্ত্রী কচুয়ায় পৌঁছালে তাকে ‘গার্ড অব অনার’ ও ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার এবং পুলিশ সুপার রবিউল হাসানসহ উপজেলার প্রশাসনিক কর্মকর্তারা। সংসদ সদস্য নির্বাচিত হওয়া ও শিক্ষামন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর এটিই ছিল তার নিজ উপজেলায় প্রথম সফ

নকলের মতো শিক্ষাঙ্গন মাদক ও সন্ত্রাসমুক্ত করা হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, বিগত দিনে যেভাবে শিক্ষাঙ্গন থেকে ‘নকল’ নির্মূল করা হয়েছে, ঠিক একইভাবে এখন শিক্ষাঙ্গনকে মাদক, সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত করা হবে। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশজুড়ে দুর্নীতিমুক্ত এক নতুন অগ্রযাত্রা শুরু করা হবে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী তার বক্তব্যে আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ব। যেভাবে কচুয়া থেকে একসময় নকলমুক্ত শিক্ষা আন্দোলনের সূচনা হয়েছিল, ঠিক সেভাবেই এই কচুয়া থেকেই মাদকমুক্ত সমাজ গড়ার অভিযান শুরু করা হবে।

এর আগে, মন্ত্রী কচুয়ায় পৌঁছালে তাকে ‘গার্ড অব অনার’ ও ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার এবং পুলিশ সুপার রবিউল হাসানসহ উপজেলার প্রশাসনিক কর্মকর্তারা। সংসদ সদস্য নির্বাচিত হওয়া ও শিক্ষামন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর এটিই ছিল তার নিজ উপজেলায় প্রথম সফর। মন্ত্রীর আগমন উপলক্ষে ঢাকা-কচুয়া সড়কের বিভিন্ন পয়েন্টে দলীয় নেতাকর্মীরা তাকে উষ্ণ সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান।

প্রশাসনিক সভার পর শিক্ষামন্ত্রী কচুয়ায় হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন এবং তাদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন। এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এলাকার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow