নগদের ৩ ব্যবহারকারী জিতেছেন ওমরাহ প্যাকেজ

পবিত্র রমজান মাস উপলক্ষে নগদ ইসলামিক ওয়ালেট ব্যবহার করে তিন পেশার তিনজন জিতে নিয়েছেন পবিত্র ওমরাহ প্যাকেজ। বিজয়ীদের প্রত্যেকের বাড়িতে গিয়ে নগদের পক্ষ থেকে উপহার পৌঁছে দেওয়া হয়।  সোমবার (১৬ মার্চ) নগদ ইসলামিকের এ ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।  নগদ ইসলামিকের এ ক্যাম্পেইনের বিজয়ীরা হলেন- ঢাকা উত্তরার অটোরিকশাচালক মো. জুবায়ের হোসেন, ঢাকা কাফরুল এলাকার ঠিকাদার মো. শাহজাহান ও লালমনিরহাটের কৃষক মো. মানিক। পুরস্কার হিসেবে পবিত্র ওমরাহ করতে যাওয়ার সুযোগ পেয়ে বিজয়ী তিনজনই আবেগাপ্লুত হয়ে পড়েন।  পুরস্কার পাওয়া অটোরিকশাচালক মো. জুবায়ের হোসেন বলেন, ‘মা অসুস্থ, ওষুধপত্র কেনার জন্য নগদ ইসলামিক অ্যাপ ব্যবহার করি। আল্লাহর ঘর পবিত্র কাবা শরিফ তাওয়াফ করতে যাব, এটা একটা পরম সৌভাগ্য।’   বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইস্কাটনের মসজিদুন নূরের খতিব মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানী, নাশিদ শিল্পী মুনাইম বিল্লাহ ও নগদ ইসলামিক শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ এম শহীদুল ইসলাম বারাকাতি।  এ বিষয়ে নগদ ইসলামিক শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ এম শহীদুল ইসলাম বারাকাতি বলেন, ‘নগদ ইসলামিকের

নগদের ৩ ব্যবহারকারী জিতেছেন ওমরাহ প্যাকেজ
পবিত্র রমজান মাস উপলক্ষে নগদ ইসলামিক ওয়ালেট ব্যবহার করে তিন পেশার তিনজন জিতে নিয়েছেন পবিত্র ওমরাহ প্যাকেজ। বিজয়ীদের প্রত্যেকের বাড়িতে গিয়ে নগদের পক্ষ থেকে উপহার পৌঁছে দেওয়া হয়।  সোমবার (১৬ মার্চ) নগদ ইসলামিকের এ ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।  নগদ ইসলামিকের এ ক্যাম্পেইনের বিজয়ীরা হলেন- ঢাকা উত্তরার অটোরিকশাচালক মো. জুবায়ের হোসেন, ঢাকা কাফরুল এলাকার ঠিকাদার মো. শাহজাহান ও লালমনিরহাটের কৃষক মো. মানিক। পুরস্কার হিসেবে পবিত্র ওমরাহ করতে যাওয়ার সুযোগ পেয়ে বিজয়ী তিনজনই আবেগাপ্লুত হয়ে পড়েন।  পুরস্কার পাওয়া অটোরিকশাচালক মো. জুবায়ের হোসেন বলেন, ‘মা অসুস্থ, ওষুধপত্র কেনার জন্য নগদ ইসলামিক অ্যাপ ব্যবহার করি। আল্লাহর ঘর পবিত্র কাবা শরিফ তাওয়াফ করতে যাব, এটা একটা পরম সৌভাগ্য।’   বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইস্কাটনের মসজিদুন নূরের খতিব মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানী, নাশিদ শিল্পী মুনাইম বিল্লাহ ও নগদ ইসলামিক শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ এম শহীদুল ইসলাম বারাকাতি।  এ বিষয়ে নগদ ইসলামিক শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ এম শহীদুল ইসলাম বারাকাতি বলেন, ‘নগদ ইসলামিকের এ ক্যাম্পেইনের মাধ্যমে তিনজন মুসলমান ভাই মহান আল্লাহর পবিত্র কাবা শরিফ তাওয়াফ করতে পারবেন, এটার জন্য আমরা অনেক আনন্দিত। আমরা নগদ ইসলামিকের মাধ্যমে এরকম কিছু উদ্যোগের মাধ্যমে আমাদের গ্রাহকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি।’  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow