নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য পদ থেকে বহিষ্কৃত জামায়াত নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে বিতর্ক চলছেই। তার পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে সাতক্ষীরার শ্যামনগরে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১২টার দিকে ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকার মানুষ অংশ নেন। বিক্ষোভকারীরা ঈশ্বরীপুর, নুরনগর, বংশীপুরসহ বিভিন্ন ইউনিয়নের প্রধান সড়কে মিছিল করেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দাবি করেন, বিষয়টি শুধু দলীয় শৃঙ্খলাভঙ্গের মধ্যে সীমাবদ্ধ নয়; অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। তারা গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ নিয়ে সাংবিধানিক ও আইনি প্রক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণেরও আহ্বান জানান। বিক্ষোভকারীদের একাংশ তাকে শ্যামনগরে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন। তাদের দাবি, এলাকার মানুষের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও অসন্তোষ তৈরি হয়েছে। এদিকে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামকে ঘিরে আরও একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে এক নারীর সঙ্গে একটি হোটেলে প্রবেশ করতে দেখা যায় বলে দাবি

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য পদ থেকে বহিষ্কৃত জামায়াত নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে বিতর্ক চলছেই। তার পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে সাতক্ষীরার শ্যামনগরে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১২টার দিকে ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকার মানুষ অংশ নেন। বিক্ষোভকারীরা ঈশ্বরীপুর, নুরনগর, বংশীপুরসহ বিভিন্ন ইউনিয়নের প্রধান সড়কে মিছিল করেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দাবি করেন, বিষয়টি শুধু দলীয় শৃঙ্খলাভঙ্গের মধ্যে সীমাবদ্ধ নয়; অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। তারা গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ নিয়ে সাংবিধানিক ও আইনি প্রক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণেরও আহ্বান জানান। বিক্ষোভকারীদের একাংশ তাকে শ্যামনগরে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন। তাদের দাবি, এলাকার মানুষের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও অসন্তোষ তৈরি হয়েছে। এদিকে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামকে ঘিরে আরও একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে এক নারীর সঙ্গে একটি হোটেলে প্রবেশ করতে দেখা যায় বলে দাবি করা হচ্ছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক নারীকে সঙ্গে নিয়ে তিনি একটি হোটেলের লবিতে প্রবেশ করছেন। পরে রিসেপশনে দায়িত্বরত ব্যক্তির সঙ্গে কথা বলে তারা ভেতরের দিকে চলে যান। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে ভিডিওতে থাকা নারী তার দাবি করা দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তার (বেগম) কি না, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ভিডিওটি কবে, কোথায় এবং কোন প্রেক্ষাপটে ধারণ করা হয়েছে, সেসব তথ্যও নিশ্চিত হওয়া যায়নি। এর আগে গত ২০ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওকে কেন্দ্র করে দেশজুড়ে আলোচনা শুরু হয়। ওই ভিডিও সম্পর্কে গাজী নজরুল ইসলাম দাবি করেন, সেখানে তার সঙ্গে থাকা নারী তার বৈধ দ্বিতীয় স্ত্রী। তিনি লিখিত বিবৃতিতে বলেন, ঘটনাটি রাজধানীর মগবাজারে তার দ্বিতীয় স্ত্রীর বাবার ব্যবসায়িক কার্যালয়ে ঘটেছিল। পরে ভিডিওটি পরিকল্পিতভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow