নতুন ইতিহাস গড়ে ছেলেকে নিয়ে রশিদ খানের আবেগঘন পোস্ট

আরও একবার নিজের জাত চেনালেন রশিদ খান। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বহু রেকর্ড নিজের নামের পাশে লিখেছেন রশিদ খান। বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই লেগ স্পিনার এবার ইংল্যান্ডের ১০০ বলের ফ্র্যাঞ্চাইজ লিগ ‘দ্য হান্ড্রেড’-এর ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন। দীর্ঘদিনের খরা কাটিয়ে এই টুর্নামেন্টে নিজের প্রথম পাঁচ উইকেটের স্বাদ পাওয়ার পাশাপাশি বল হাতে অনন্য ইতিহাস তৈরি করলেন এই আফগান তারকা। রোববার (২ আগস্ট) লন্ডনের দ্য ওভালে এমআই লন্ডনের হয়ে ম্যানচেস্টার সুপার জায়ান্টসের বিপক্ষে মাঠে নেমেছিলেন রশিদ। ম্যাচে মাত্র ২০ বলের স্পেলে মাত্র ১৭ রান খরচ করে ৫টি উইকেট শিকার করেছেন তিনি। এটি কেবল দ্য হান্ড্রেডে তার ব্যক্তিগত প্রথম ফাইফারই নয়, বরং চলতি আসরেরও প্রথম পাঁচ উইকেটের রেকর্ড। সবমিলিয়ে অষ্টম বোলার হিসেবে দ্য হান্ড্রেডে ফাইফার পেলেন রশিদ।  যার ফলে ম্যাচসেরার পুরস্কারটাও নিজের শোকেসে তুলে নিয়েছেন। আর ম্যাচসেরার পুরস্কার পেয়ে ছেলেকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন আফগান তারকা। বাবার দুর্দান্ত বোলিংয়ের কীর্তির দিনে লন্ডনের ওভালের গ্যালারিতে ছিল তিন মাসের ছেলে আজলান। এই অল্প বয়সে ক্রিকেট সম্পর্কে

নতুন ইতিহাস গড়ে ছেলেকে নিয়ে রশিদ খানের আবেগঘন পোস্ট

আরও একবার নিজের জাত চেনালেন রশিদ খান। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বহু রেকর্ড নিজের নামের পাশে লিখেছেন রশিদ খান। বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই লেগ স্পিনার এবার ইংল্যান্ডের ১০০ বলের ফ্র্যাঞ্চাইজ লিগ ‘দ্য হান্ড্রেড’-এর ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন। দীর্ঘদিনের খরা কাটিয়ে এই টুর্নামেন্টে নিজের প্রথম পাঁচ উইকেটের স্বাদ পাওয়ার পাশাপাশি বল হাতে অনন্য ইতিহাস তৈরি করলেন এই আফগান তারকা।

রোববার (২ আগস্ট) লন্ডনের দ্য ওভালে এমআই লন্ডনের হয়ে ম্যানচেস্টার সুপার জায়ান্টসের বিপক্ষে মাঠে নেমেছিলেন রশিদ। ম্যাচে মাত্র ২০ বলের স্পেলে মাত্র ১৭ রান খরচ করে ৫টি উইকেট শিকার করেছেন তিনি। এটি কেবল দ্য হান্ড্রেডে তার ব্যক্তিগত প্রথম ফাইফারই নয়, বরং চলতি আসরেরও প্রথম পাঁচ উইকেটের রেকর্ড। সবমিলিয়ে অষ্টম বোলার হিসেবে দ্য হান্ড্রেডে ফাইফার পেলেন রশিদ। 

যার ফলে ম্যাচসেরার পুরস্কারটাও নিজের শোকেসে তুলে নিয়েছেন। আর ম্যাচসেরার পুরস্কার পেয়ে ছেলেকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন আফগান তারকা। বাবার দুর্দান্ত বোলিংয়ের কীর্তির দিনে লন্ডনের ওভালের গ্যালারিতে ছিল তিন মাসের ছেলে আজলান। এই অল্প বয়সে ক্রিকেট সম্পর্কে রশিদের ছেলের তেমন কিছু বোঝার কথাই নয়। তিন মাস বয়সী ছেলের উপস্থিতিতে ৫ উইকেট নেওয়ার দিনটা তার মনে থাকবে আজীবন। ছেলেকে কোলে নিয়ে নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে আফগান তারকা লেগস্পিনার লিখেছেন, ‘একটি বিশেষ দিন, যা আমি সারাজীবন মনে রাখব। আমার ছোট্ট ছেলের প্রথমবার আমাকে খেলতে দেখা, আর সেই দিনই আমি ম্যান অব দ্য ম্যাচ হওয়ার সৌভাগ্য অর্জন করেছি।’

১০০ বলের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রডে’ এবার রশিদ খেলছেন এমআই লন্ডনের হয়ে। ওভালে গতকাল ম্যানচেস্টার সুপার জায়ান্টসের বিপক্ষে ১৭ রানে নিয়েছেন ৫ উইকেট। ইংল্যান্ডের শত বলের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এটাই তার প্রথম ফাইফার। লন্ডনের ৪৫ রানের জয়ের পর ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতে।

ক্যারিয়ারসেরা বোলিং করা রশিদ খান তিন মাসের ছোট্ট আজলানকে জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ বলে অভিহিত করেছেন। ইনস্টাগ্রামে যে ছবি পোস্ট করেছেন, সেখানে ছেলের জার্সিতে লেখা আজলান। আফগান তারকা লেগস্পিনার বলেন, ‘আমার সবচেয়ে বড় সমর্থক, আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ, আমার সৌভাগ্যের প্রতীক আজলান।’ ছেলের নামের সঙ্গে ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন রশিদ।

হান্ড্রেডে এর আগে রশিদের ক্যারিয়ারসেরা বোলিং ছিল ২০২৪ সালে। ট্রেন্ট রকেটসের হয়ে সেবার ২৪ রানে ৪ উইকেট নিয়েছিলেন। লন্ডন স্পিরিটের বিপক্ষে রকেটস জিতেছিল ২২ রানে। সেবারও পেয়েছিলেন ম্যাচসেরার পুরস্কার। দুই বছর পর এবার ভিন্ন দলের হয়ে ম্যান অব দ্য ম্যাচ হলেন রশিদ। টস হেরে আগে ব্যাটিং পেয়ে লন্ডন ৬ উইকেটে করে ১৮৩ রান। উইল জ্যাকস ও নিকোলাস পুরান করেন ৬২ ও ৫৪ রান। জবাবে ৫ বল বাকি থাকতে ১৩৮ রানে গুটিয়ে যায় ম্যানচেস্টার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow