নতুন ঘোষণা দিলেন ডা. তাসনিম জারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়া ডা. তাসনিম জারা নির্বাচনী তহবিলে প্রাপ্ত অনুদানের অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। ফেসবুক পোস্টে তাসনিম জারা লেখেন, “আমাদের নির্বাচনী তহবিলে যে আপনারা অনুদান দিয়েছিলেন, তার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের পরিপ্রেক্ষিতে যারা প্রদত্ত অনুদান ফেরত পেতে চান, তারা দয়া করে নিঃসংকোচে ফর্মটি পূরণ করে অর্থ ফেরত নিন।” তিনি জানান, যারা ব্যাংকের মাধ্যমে অনুদান দিয়েছেন, তারা নির্দিষ্ট গুগল ফর্ম পূরণ করে অর্থ ফেরতের আবেদন করতে পারবেন। ব্যাংকে সরাসরি নগদ জমা দিয়ে থাকলে ডিপোজিট স্লিপ হারিয়ে গেলেও আবেদন করা যাবে। সে ক্ষেত্রে অতিরিক্ত যাচাই-বাছাই শেষে অর্থ ফেরত দেওয়া হবে। এ ছাড়া বিকাশের মাধ্যমে অনুদান প্রদানকারীদের জন্যও পৃথক ফর্মের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান তিনি। ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ১০ মার্চ, ২০২৬ উল্লেখ করে তাসনিম জারা লেখেন, “আপনাদের আস্থা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা।”

নতুন ঘোষণা দিলেন ডা. তাসনিম জারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়া ডা. তাসনিম জারা নির্বাচনী তহবিলে প্রাপ্ত অনুদানের অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে তাসনিম জারা লেখেন, “আমাদের নির্বাচনী তহবিলে যে আপনারা অনুদান দিয়েছিলেন, তার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের পরিপ্রেক্ষিতে যারা প্রদত্ত অনুদান ফেরত পেতে চান, তারা দয়া করে নিঃসংকোচে ফর্মটি পূরণ করে অর্থ ফেরত নিন।”

তিনি জানান, যারা ব্যাংকের মাধ্যমে অনুদান দিয়েছেন, তারা নির্দিষ্ট গুগল ফর্ম পূরণ করে অর্থ ফেরতের আবেদন করতে পারবেন। ব্যাংকে সরাসরি নগদ জমা দিয়ে থাকলে ডিপোজিট স্লিপ হারিয়ে গেলেও আবেদন করা যাবে। সে ক্ষেত্রে অতিরিক্ত যাচাই-বাছাই শেষে অর্থ ফেরত দেওয়া হবে।

এ ছাড়া বিকাশের মাধ্যমে অনুদান প্রদানকারীদের জন্যও পৃথক ফর্মের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান তিনি।

ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ১০ মার্চ, ২০২৬ উল্লেখ করে তাসনিম জারা লেখেন, “আপনাদের আস্থা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow