নতুন দায়িত্ব পেলেন সাদিক কায়েম-ফরহাদ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সালের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন হয়েছে। নতুন কমিটিতে তিনজন সহসভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) দায়িত্ব পেয়েছেন। তারা হলেন, ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এসএম ফরহাদ ও রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ।  কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন নূরুল ইসলাম সাদ্দাম এবং সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পাবেন সিবগাতুল্লাহ। পূর্ণাঙ্গ কমিটিতে অন্যান্য দায়িত্বপত্রগুলোও নির্ধারিত হয়েছে। অফিস সম্পাদক হলেন আজিজুর রহমান আজাদ, মিডিয়া সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী, সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম এবং প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম। আন্তর্জাতিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, সাংস্কৃতিক সম্পাদক হাফেজ আবু মুসা এবং প্রচার সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন জিএস এসএম ফরহাদ। এছাড়া ছাত্রকল্যাণ সম্পাদক পদে রয়েছেন রেজাউল করিম শাকিল, ছাত্রঅধিকার সম্পাদক মহিবুর রহমান মুহিব এবং সমাজসেবা সম্পাদক পদে দায়িত্ব পালন করবেন রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ। নির্বাচন অনুষ্ঠিত হয় গত বছরের ২৬ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে।

নতুন দায়িত্ব পেলেন সাদিক কায়েম-ফরহাদ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সালের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন হয়েছে। নতুন কমিটিতে তিনজন সহসভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) দায়িত্ব পেয়েছেন। তারা হলেন, ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এসএম ফরহাদ ও রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ। 

কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন নূরুল ইসলাম সাদ্দাম এবং সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পাবেন সিবগাতুল্লাহ।

পূর্ণাঙ্গ কমিটিতে অন্যান্য দায়িত্বপত্রগুলোও নির্ধারিত হয়েছে। অফিস সম্পাদক হলেন আজিজুর রহমান আজাদ, মিডিয়া সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী, সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম এবং প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম। আন্তর্জাতিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, সাংস্কৃতিক সম্পাদক হাফেজ আবু মুসা এবং প্রচার সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন জিএস এসএম ফরহাদ। এছাড়া ছাত্রকল্যাণ সম্পাদক পদে রয়েছেন রেজাউল করিম শাকিল, ছাত্রঅধিকার সম্পাদক মহিবুর রহমান মুহিব এবং সমাজসেবা সম্পাদক পদে দায়িত্ব পালন করবেন রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ।

নির্বাচন অনুষ্ঠিত হয় গত বছরের ২৬ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। ভোটের ফলাফল অনুযায়ী সভাপতি ও সেক্রেটারি জেনারেলের নাম পরে সংগঠনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

এর আগে, গত ১০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে শিবিরের মো. আবু সাদিক কায়েম ১৪,০৪২ ভোট পেয়ে জয়ী হন। জিএস পদে শিবিরের ঢাবি শাখার সভাপতি এস এম ফরহাদ ১০,৭৯৪ ভোট পেয়ে বিজয়ী হন। একই বছরের ১৭ অক্টোবর দীর্ঘ ৩৪ বছর পর অনুষ্ঠিত নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর মোস্তাকুর রহমান জাহিদ বিপুল ভোটে জয়ী হন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow