ব্যবসায়ীকে ঘেরাও করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি
চট্টগ্রাম নগরীতে এক ব্যবসায়ীর কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় আহমেদ কবির নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর লালখান বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ওসি মো. জাহেদুল ইসলাম। মামলা ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে খুলশী থানার গরীবউল্ল্যাহ হাউজিং সোসাইটির ডেবারপাড় এলাকায় মোহাম্মদ সিরাজ নামের এক ব্যবসায়ীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন আহমেদ কবির। সিরাজ নগরীর বিভিন্ন এলাকায় জায়গা-জমি বিক্রিতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ঘটনার দিন বাসা থেকে ডেবারপাড় বাজারে যাওয়ার পথে কেডিএস বিল্ডিংয়ের পার্কিং এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা আসামিরা তাকে ঘেরাও করে। এ সময় তারা জানায়, চট্টগ্রাম শহরে ব্যাবসা করতে হলে সাংবাদিক পরিচয়ধারী আহমেদ কবিরকে ৫০ লাখ টাকা দিতে হবে। সিরাজ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং নিচের ঠোঁট কেটে রক্তাক্ত হন। একপর্যায়ে আহমেদ
চট্টগ্রাম নগরীতে এক ব্যবসায়ীর কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় আহমেদ কবির নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর লালখান বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ওসি মো. জাহেদুল ইসলাম।
মামলা ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে খুলশী থানার গরীবউল্ল্যাহ হাউজিং সোসাইটির ডেবারপাড় এলাকায় মোহাম্মদ সিরাজ নামের এক ব্যবসায়ীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন আহমেদ কবির। সিরাজ নগরীর বিভিন্ন এলাকায় জায়গা-জমি বিক্রিতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ঘটনার দিন বাসা থেকে ডেবারপাড় বাজারে যাওয়ার পথে কেডিএস বিল্ডিংয়ের পার্কিং এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা আসামিরা তাকে ঘেরাও করে। এ সময় তারা জানায়, চট্টগ্রাম শহরে ব্যাবসা করতে হলে সাংবাদিক পরিচয়ধারী আহমেদ কবিরকে ৫০ লাখ টাকা দিতে হবে।
সিরাজ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং নিচের ঠোঁট কেটে রক্তাক্ত হন। একপর্যায়ে আহমেদ কবির তার গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করেন এবং টাকা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মামলায় আরও বলা হয়, স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা সাত দিনের মধ্যে টাকা না দিলে হত্যা করে লাশ গুম করার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে আশপাশের লোকজনের সহায়তায় সিরাজ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। চিকিৎসা শেষে পরিবারের সঙ্গে আলোচনা করে খুলশী থানায় মামলা দায়ের করেন তিনি।
ভুক্তভোগী মোহাম্মদ সিরাজ জানান, প্রায় তিন-চার মাস আগে আহমেদ কবিরের সঙ্গে তার পরিচয় হয়। এরপর থেকেই বিভিন্ন সময়ে টাকা দাবি করে আসছিলেন তিনি। সম্প্রতি একসঙ্গে ৫০ লাখ টাকা দাবি করেন।
খুলশী থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মাসুদ কামাল বলেন, ‘আহমেদ কবির লোকজন নিয়ে সিরাজের বাসার নিচে গিয়ে তার ওপর হামলা করেন এবং একপর্যায়ে তুলে নিয়ে যাওয়ারও চেষ্টা করেন। তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দেন।’
ওসি মো. জাহেদুল ইসলাম বলেন, ‘চাঁদাবাজির অভিযোগে দায়ের হওয়া মামলায় আহমেদ কবিরকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অন্য জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ জানিয়েছে, চাঁদাবাজির অভিযোগে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?