নতুন সরকারের কাছে অনন্ত-বর্ষার প্রত্যাশা

আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশের মানুষের মতো এই উৎসবে শামিল হতে প্রস্তুত ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। তারা জানালেন, আগামীকাল সকাল ৯টায় তারা ভোট দিতে কেন্দ্রে যাবেন। ভোটকেন্দ্র ও সময় মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে এক ফেসবুক স্ট্যাটাসে অনন্ত জানান, তাদের ভোটকেন্দ্র—মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ (দক্ষিণ ভবন)। সেখানেই সকালে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন তারা। নতুন সরকারের কাছে চাওয়া দলমত নির্বিশেষে দেশের উন্নয়নই তাদের মূল লক্ষ্য। অনন্ত জলিল লেখেন, “যার হাতেই ক্ষমতা যাক না কেন, আমাদের প্রিয় দেশ যেন উন্নয়নের পথে এগিয়ে যায়। আমরা যেন নিরাপদ ও সুন্দরভাবে ব্যবসা-বাণিজ্য করতে পারি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও নিরাপদ বাংলাদেশ চাই।” পাশাপাশি শিক্ষাব্যবস্থার অগ্রগতির কথাও উল্লেখ করেন এই অভিনেতা ও ব্যবসায়ী। নেটিজেনরাও তাদের এই ইতিবাচক মনোভাবের প্রশংসা করেছেন।

নতুন সরকারের কাছে অনন্ত-বর্ষার প্রত্যাশা

আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশের মানুষের মতো এই উৎসবে শামিল হতে প্রস্তুত ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। তারা জানালেন, আগামীকাল সকাল ৯টায় তারা ভোট দিতে কেন্দ্রে যাবেন।

ভোটকেন্দ্র ও সময় মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে এক ফেসবুক স্ট্যাটাসে অনন্ত জানান, তাদের ভোটকেন্দ্র—মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ (দক্ষিণ ভবন)। সেখানেই সকালে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন তারা।

নতুন সরকারের কাছে চাওয়া দলমত নির্বিশেষে দেশের উন্নয়নই তাদের মূল লক্ষ্য। অনন্ত জলিল লেখেন, “যার হাতেই ক্ষমতা যাক না কেন, আমাদের প্রিয় দেশ যেন উন্নয়নের পথে এগিয়ে যায়। আমরা যেন নিরাপদ ও সুন্দরভাবে ব্যবসা-বাণিজ্য করতে পারি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও নিরাপদ বাংলাদেশ চাই।” পাশাপাশি শিক্ষাব্যবস্থার অগ্রগতির কথাও উল্লেখ করেন এই অভিনেতা ও ব্যবসায়ী। নেটিজেনরাও তাদের এই ইতিবাচক মনোভাবের প্রশংসা করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow