নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে সরকার: ফখরুল

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সরকার নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৬ মার্চ) সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, নতুন বাংলাদেশ গড়ার শপথ আমরা সবাই নিয়েছি। সেই লক্ষ্য সামনে রেখে আগামী দিনগুলোতে দেশকে সত্যিকার অর্থে সুখী ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে কাজ করবো। তিনি বলেন, এবার ভিন্ন এক পরিবেশে স্বাধীনতা দিবস উদযাপন করছি। আমরা সম্পূর্ণ মুক্ত, ফ্যাসিবাদমুক্ত পরিবেশে দিনটি পালন করতে পারছি। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা উল্লেখ করে তিনি বলেন, তিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে সমগ্র জাতিকে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছিলেন। আমাদের দুঃখ, স্বাধীনতার এ দিনে দেশের আরেক সংগ্রামী নেত্রী, দেশনেত্রী খালেদা জিয়া আমাদের মধ্যে নেই। কেএইচ/এমএএইচ/

নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে সরকার: ফখরুল

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সরকার নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, নতুন বাংলাদেশ গড়ার শপথ আমরা সবাই নিয়েছি। সেই লক্ষ্য সামনে রেখে আগামী দিনগুলোতে দেশকে সত্যিকার অর্থে সুখী ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে কাজ করবো।

তিনি বলেন, এবার ভিন্ন এক পরিবেশে স্বাধীনতা দিবস উদযাপন করছি। আমরা সম্পূর্ণ মুক্ত, ফ্যাসিবাদমুক্ত পরিবেশে দিনটি পালন করতে পারছি।

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা উল্লেখ করে তিনি বলেন, তিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে সমগ্র জাতিকে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছিলেন। আমাদের দুঃখ, স্বাধীনতার এ দিনে দেশের আরেক সংগ্রামী নেত্রী, দেশনেত্রী খালেদা জিয়া আমাদের মধ্যে নেই।

কেএইচ/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow