নতুন রূপে আত্মপ্রকাশ করল ল্যাবরেটরিয়ানদের ডিজিটাল প্ল্যাটফর্ম

গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকার প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ওল্ড ল্যাবরেটরিয়ান্স অ্যাসোসিয়েশন (ওলসা) তাদের বহুল প্রত্যাশিত নতুন ওয়েবসাইট ‘Laboratorians.net’ পুনরায় চালু করেছে আধুনিক ও সমৃদ্ধ ফিচারসহ। ‘আলো আরো আলো’ মূলমন্ত্রে ১৯৬১ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্বদানকারী প্রজন্ম গড়ে তুলছে। সেই ধারাবাহিকতায় ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত ওলসা এখন হাজারো ল্যাবরেটরিয়ানের সংযোগ, যোগাযোগ ও আত্মপরিচয়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। নতুন ওয়েবসাইটে সদস্যরা প্রোফাইল তৈরি, পারস্পরিক যোগাযোগ, চাকরির তথ্য, সিভি ব্যাংক, মেন্টরশিপ, ব্লগ লেখা এবং অনলাইন সদস্য নিবন্ধনসহ বিভিন্ন সুবিধা পাবেন। একই সঙ্গে অনলাইনে ফি পরিশোধের ব্যবস্থাও যুক্ত করা হয়েছে। ওলসা সূত্রে জানা গেছে, লাইফ মেম্বারশিপের জন্য এক বিশেষ অফার চালু করা হয়েছে। এই অফারের আওতায় আগামী ৩১ মে পর্যন্ত মাত্র ১০ হাজার টাকায় নিবন্ধনের সুযোগ রাখা হয়েছে। ওয়েবসাইটটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ওলসার তথ্য ও যোগাযোগ সম্পাদক এনাম এলাহী মল্লিক। এ উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা

নতুন রূপে আত্মপ্রকাশ করল ল্যাবরেটরিয়ানদের ডিজিটাল প্ল্যাটফর্ম
গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকার প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ওল্ড ল্যাবরেটরিয়ান্স অ্যাসোসিয়েশন (ওলসা) তাদের বহুল প্রত্যাশিত নতুন ওয়েবসাইট ‘Laboratorians.net’ পুনরায় চালু করেছে আধুনিক ও সমৃদ্ধ ফিচারসহ। ‘আলো আরো আলো’ মূলমন্ত্রে ১৯৬১ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্বদানকারী প্রজন্ম গড়ে তুলছে। সেই ধারাবাহিকতায় ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত ওলসা এখন হাজারো ল্যাবরেটরিয়ানের সংযোগ, যোগাযোগ ও আত্মপরিচয়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। নতুন ওয়েবসাইটে সদস্যরা প্রোফাইল তৈরি, পারস্পরিক যোগাযোগ, চাকরির তথ্য, সিভি ব্যাংক, মেন্টরশিপ, ব্লগ লেখা এবং অনলাইন সদস্য নিবন্ধনসহ বিভিন্ন সুবিধা পাবেন। একই সঙ্গে অনলাইনে ফি পরিশোধের ব্যবস্থাও যুক্ত করা হয়েছে। ওলসা সূত্রে জানা গেছে, লাইফ মেম্বারশিপের জন্য এক বিশেষ অফার চালু করা হয়েছে। এই অফারের আওতায় আগামী ৩১ মে পর্যন্ত মাত্র ১০ হাজার টাকায় নিবন্ধনের সুযোগ রাখা হয়েছে। ওয়েবসাইটটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ওলসার তথ্য ও যোগাযোগ সম্পাদক এনাম এলাহী মল্লিক। এ উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ল্যাব’৯৫ ব্যাচের যাকারিয়ার আল ইমাম (শাওন)।  সংগঠনের নেতারা আশা প্রকাশ করেছেন, এই আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম ওলসার কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করবে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow