নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

ময়মনসিংহের তারাকান্দায় রাংসা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সাদ্দাম হোসেন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার গালাগাঁও ইউনিয়নের গাবরগাতী গ্রামের চৌরাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাদ্দাম হোসেন একই গ্রামের হামেদ আলীর ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে বাড়ির পাশে রাংসা নদীতে মাছ ধরতে যান সাদ্দাম হোসেন। এসময় হঠাৎ বৃষ্টি শুরু হলে আকস্মিক বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে প্রতিবেশী ও স্বজনরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানবীর আহম্মেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন। কামরুজ্জামান মিন্টু/এসআর/এএসএম

নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

ময়মনসিংহের তারাকান্দায় রাংসা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সাদ্দাম হোসেন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার গালাগাঁও ইউনিয়নের গাবরগাতী গ্রামের চৌরাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাদ্দাম হোসেন একই গ্রামের হামেদ আলীর ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে বাড়ির পাশে রাংসা নদীতে মাছ ধরতে যান সাদ্দাম হোসেন। এসময় হঠাৎ বৃষ্টি শুরু হলে আকস্মিক বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে প্রতিবেশী ও স্বজনরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানবীর আহম্মেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

কামরুজ্জামান মিন্টু/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow