নদীর পাশে অর্ধগলিত নারী ও নবজাতকের মরদেহ উদ্ধার
টাঙ্গাইলের মির্জাপুরে অর্ধগলিত অজ্ঞাত নারী ও নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া গ্রামের লৌহজং নদীর তীরে পুঁতে রাখা বস্তাবন্দি অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার বিকেল ৬টার সময় উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া নদীর পাশে দুর্গন্ধ বের হয়। পরে এলাকার লোকজন ঘটনাস্থলে গিয়ে নারীর চুল দেখতে পান। পুলিশকে খবর দিলে মাটি খুঁড়ে নারী ও নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মাটি খুঁড়ে বস্তাবন্দি নারীকে বের করার সময় তার সঙ্গে এক নবজাতকের মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, ওই নারী প্রায় ৭-৮ মাসের গর্ভবতী ছিলেন। মৃত্যুর সময় নবজাতক পেটে ছিল। তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
টাঙ্গাইলের মির্জাপুরে অর্ধগলিত অজ্ঞাত নারী ও নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া গ্রামের লৌহজং নদীর তীরে পুঁতে রাখা বস্তাবন্দি অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার বিকেল ৬টার সময় উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া নদীর পাশে দুর্গন্ধ বের হয়। পরে এলাকার লোকজন ঘটনাস্থলে গিয়ে নারীর চুল দেখতে পান। পুলিশকে খবর দিলে মাটি খুঁড়ে নারী ও নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মাটি খুঁড়ে বস্তাবন্দি নারীকে বের করার সময় তার সঙ্গে এক নবজাতকের মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, ওই নারী প্রায় ৭-৮ মাসের গর্ভবতী ছিলেন। মৃত্যুর সময় নবজাতক পেটে ছিল।
তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
What's Your Reaction?