নন্দীগ্রামে নির্বাচনী সহিংসতা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রামে নির্বাচনী সহিংসতা মামলায় পৌর জামায়াতের বাইতুল মাল সম্পাদক মুহাম্মদ এ টি এম মুজাহিদকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকালে নন্দীগ্রাম কলেজ মসজিদ রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। থানা সূত্রে জানা গেছে, নির্বাচনের আগে উপজেলার পারশুন গ্রামে নির্বাচনী সহিংসতায় মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা মজিদসহ কয়েকজন আহত ও বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় মাসুদ রানা মজিদ নন্দীগ্রাম থানায় ৩৫ জনের নামে মামলা দায়ের করেন। শনিবার বিকালে ওই মামলায় নন্দীগ্রাম পৌর জামায়াতের বাইতুল মাল সম্পাদক ও নন্দীগ্রাম কচুগাড়ীর মৃত খুরশীদ আলমের ছেলে মুহাম্মদ এ টি এম মুজাহিদকে গ্রেপ্তার করে থানা পুলিশ। নন্দীগ্রাম থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সে এজাহারনামীয় আসামি। শনিবার বিকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

নন্দীগ্রামে নির্বাচনী সহিংসতা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রামে নির্বাচনী সহিংসতা মামলায় পৌর জামায়াতের বাইতুল মাল সম্পাদক মুহাম্মদ এ টি এম মুজাহিদকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকালে নন্দীগ্রাম কলেজ মসজিদ রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, নির্বাচনের আগে উপজেলার পারশুন গ্রামে নির্বাচনী সহিংসতায় মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা মজিদসহ কয়েকজন আহত ও বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় মাসুদ রানা মজিদ নন্দীগ্রাম থানায় ৩৫ জনের নামে মামলা দায়ের করেন।

শনিবার বিকালে ওই মামলায় নন্দীগ্রাম পৌর জামায়াতের বাইতুল মাল সম্পাদক ও নন্দীগ্রাম কচুগাড়ীর মৃত খুরশীদ আলমের ছেলে মুহাম্মদ এ টি এম মুজাহিদকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

নন্দীগ্রাম থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সে এজাহারনামীয় আসামি। শনিবার বিকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow