নরসিংদীতে পরিবেশ দূষণের দায়ে বায়োকেম কেমিক্যাল কোম্পানিকে জরিমানা

নরসিংদীতে ড্রাম ওয়াশের (ধোয়ানো) পানি দিয়ে পরিবেশ দূষণের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে বায়োকেম একটি কেমিক্যাল কোম্পানিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে সদর উপজেলার পাঁচদোনা এলাকায় ‘বায়োকেম কেমিক্যাল কর্পোরেশন’ নামে একটি প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মেফতাহুল হাসান। জানা যায়, বায়োকেম কেমিক্যাল কর্পোরেশনের প্লান্টের কেমিক্যাল ড্রাম থেকে আশপাশে কেমিক্যাল ছড়িয়ে পড়ে স্থানীয় জলাশয়ের মাছ মারা যাওয়াসহ ব্যাপকভাবে পরিবেশ দূষিত হচ্ছে বলে অভিযোগ করে আসছিলেন এলাকাবাসী। এ অভিযোগের প্রেক্ষিতে পাঁচদোনা এলাকার এ প্রতিষ্ঠানটিতে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে পরিদর্শনের সময় দেখা যায়, প্রতিষ্ঠানের কেমিক্যাল ড্রামগুলো যথাযথভাবে সংরক্ষিত থাকলেও কেমিক্যাল ড্রাম ধোয়ার ব্যবহৃত ক্ষতিকর পানি আশপাশের ছড়াচ্ছিল। এসব বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ১৫ (২) ধারা অনুযায়ী আমলযোগ্য অপরাধ হওয়ায় ভ্রাম্যমাণ আদালত বায়োকেম কেমিক্যাল কর্পোরেশনকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং

নরসিংদীতে পরিবেশ দূষণের দায়ে বায়োকেম কেমিক্যাল কোম্পানিকে জরিমানা

নরসিংদীতে ড্রাম ওয়াশের (ধোয়ানো) পানি দিয়ে পরিবেশ দূষণের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে বায়োকেম একটি কেমিক্যাল কোম্পানিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে সদর উপজেলার পাঁচদোনা এলাকায় ‘বায়োকেম কেমিক্যাল কর্পোরেশন’ নামে একটি প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মেফতাহুল হাসান।

জানা যায়, বায়োকেম কেমিক্যাল কর্পোরেশনের প্লান্টের কেমিক্যাল ড্রাম থেকে আশপাশে কেমিক্যাল ছড়িয়ে পড়ে স্থানীয় জলাশয়ের মাছ মারা যাওয়াসহ ব্যাপকভাবে পরিবেশ দূষিত হচ্ছে বলে অভিযোগ করে আসছিলেন এলাকাবাসী। এ অভিযোগের প্রেক্ষিতে পাঁচদোনা এলাকার এ প্রতিষ্ঠানটিতে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

অভিযানকালে পরিদর্শনের সময় দেখা যায়, প্রতিষ্ঠানের কেমিক্যাল ড্রামগুলো যথাযথভাবে সংরক্ষিত থাকলেও কেমিক্যাল ড্রাম ধোয়ার ব্যবহৃত ক্ষতিকর পানি আশপাশের ছড়াচ্ছিল। এসব বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ১৫ (২) ধারা অনুযায়ী আমলযোগ্য অপরাধ হওয়ায় ভ্রাম্যমাণ আদালত বায়োকেম কেমিক্যাল কর্পোরেশনকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

​অভিযানকালে অভিযুক্ত প্রতিষ্ঠানটি, দ্রুত তাদের ব্যবহৃত ক্ষতিকর ড্রেইনেজ লাইন বন্ধ করে দেবে এবং নিয়ম অনুযায়ী পরিবেশগত ছাড়পত্র গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে লিখিত মুচলেকা প্রদান করে প্রতিশ্রুতি দেয়।

​অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নরসিংদীর সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায়। মোবাইল কোর্টের সার্বিক নিরাপত্তায় সহযোগিতা করেন মাধবদী থানা পুলিশের একটি দল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow