নলকূপ স্থাপনের সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ২ শ্রমিকের
পটুয়াখালীর দশমিনায় গভীর নলকূপ স্থাপনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চার শ্রমিক আহত হয়েছেন। শনিবার (১৩ জুন) সন্ধ্যায় উপজেলার রনগোপালদী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আউলিয়াপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাবেক ইউপি সদস্য মো. রফিক হাওলাদারের বাড়িতে গভীর নলকূপ স্থাপনের জন্য শ্রমিকরা লোহার খাম্বা বসানোর কাজ করছিলেন। এক পর্যায়ে খাম্বাটি হেলে পাশের বিদ্যুতের প্রধান সঞ্চালন লাইনের তারের ওপর পড়ে যায়। এতে কয়েকজন শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই নিহত হন দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়নের খলিশাখালী গ্রামের রুশনে আলী প্যাদার ছেলে মো. বেল্লাল (৪০) এবং ঢাকার কদমতলী থানার মুজাহিদনগর এলাকার মো. বেল্লাল হোসেনের ছেলে মো. ইউসুফ (৩০)। এ সময় তাদের উদ্ধার করতে গিয়ে গুরুতর আহত হন শ্রমিক মো. রাকিব হোসেন (১৭), মো. রনি (১৮), মো. মারুফ (১৯) ও মো. রিফাত (২১)। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রনগোপালদী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আসীম সমদ্দার বলেন, গভীর নলকূপ স্থাপনের জন্য শ্রমিকরা লো
পটুয়াখালীর দশমিনায় গভীর নলকূপ স্থাপনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চার শ্রমিক আহত হয়েছেন।
শনিবার (১৩ জুন) সন্ধ্যায় উপজেলার রনগোপালদী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আউলিয়াপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাবেক ইউপি সদস্য মো. রফিক হাওলাদারের বাড়িতে গভীর নলকূপ স্থাপনের জন্য শ্রমিকরা লোহার খাম্বা বসানোর কাজ করছিলেন। এক পর্যায়ে খাম্বাটি হেলে পাশের বিদ্যুতের প্রধান সঞ্চালন লাইনের তারের ওপর পড়ে যায়। এতে কয়েকজন শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন।
ঘটনাস্থলেই নিহত হন দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়নের খলিশাখালী গ্রামের রুশনে আলী প্যাদার ছেলে মো. বেল্লাল (৪০) এবং ঢাকার কদমতলী থানার মুজাহিদনগর এলাকার মো. বেল্লাল হোসেনের ছেলে মো. ইউসুফ (৩০)।
এ সময় তাদের উদ্ধার করতে গিয়ে গুরুতর আহত হন শ্রমিক মো. রাকিব হোসেন (১৭), মো. রনি (১৮), মো. মারুফ (১৯) ও মো. রিফাত (২১)। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
রনগোপালদী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আসীম সমদ্দার বলেন, গভীর নলকূপ স্থাপনের জন্য শ্রমিকরা লোহার খাম্বা বসাচ্ছিলেন। খাম্বাটি হেলে বিদ্যুতের প্রধান তারে স্পর্শ করলে এ দুর্ঘটনা ঘটে।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হবে।
মাহমুদ হাসান রায়হান/কেএইচকে/এমএস
What's Your Reaction?