নাগরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালন

টাঙ্গাইলের নাগরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১ জুন) সকালে উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এ উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৬ আসনের সাংসদ রবিউল আওয়াল লাভলু।এসময় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা, সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীনসহ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত এবং রাষ্ট্রনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক ও পাকুটিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাওলানা মো. আবু বক্কর সিদ্দিক।

নাগরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালন

টাঙ্গাইলের নাগরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১ জুন) সকালে উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এ উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৬ আসনের সাংসদ রবিউল আওয়াল লাভলু।

এসময় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা, সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীনসহ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত এবং রাষ্ট্রনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক ও পাকুটিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাওলানা মো. আবু বক্কর সিদ্দিক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow