নাটোরে অসহায় সেলিমার পরিবারের জন্য ঈদ উপহার পাঠালেন তারেক রহমান 

‘সিদ্ধ লাউ পাতায় ইফতার, শুধু পানিতে সেহরি’- শীর্ষক একটি প্রতিবেদন সংবাদমাধ্যমে প্রচারিত হলে তা বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। তিনি সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে অসহায় পরিবারের পাশে দাঁড়াতে নির্দেশ দেন।  শুক্রবার (২০ মার্চ) সকাল ১১ টায় নাটোরের নলডাঙ্গার আঁচড়াখালি এলাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নেতৃত্বে অসহায় সেলিমা বেগমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যায় ‘আমরা বিএনপি পরিবার’- এর একটি প্রতিনিধি দল।  এ সময় প্রতিনিধি দলটি সেলিমা বেগমের পরিবারের সদস্যদের খোঁজ নেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়ে ঈদের শুভেচ্ছা উপহার দেন এবং সর্বদা পাশে থাকার প্রত্যায় ব্যক্ত করেন।  এ সময় আরও উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সংগঠনটির সদস্য শাকিল আহমেদ, রুবেল আমিনসহ স্থানীয় নেতারা। উল্লেখ্য, ‘সিদ্ধ লাউ পাতায় ইফতার, শুধু পানিতে সেহরি, একটি অসহায় পরিবারের কঠিন সং

নাটোরে অসহায় সেলিমার পরিবারের জন্য ঈদ উপহার পাঠালেন তারেক রহমান 

‘সিদ্ধ লাউ পাতায় ইফতার, শুধু পানিতে সেহরি’- শীর্ষক একটি প্রতিবেদন সংবাদমাধ্যমে প্রচারিত হলে তা বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। তিনি সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে অসহায় পরিবারের পাশে দাঁড়াতে নির্দেশ দেন। 

শুক্রবার (২০ মার্চ) সকাল ১১ টায় নাটোরের নলডাঙ্গার আঁচড়াখালি এলাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নেতৃত্বে অসহায় সেলিমা বেগমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যায় ‘আমরা বিএনপি পরিবার’- এর একটি প্রতিনিধি দল। 

এ সময় প্রতিনিধি দলটি সেলিমা বেগমের পরিবারের সদস্যদের খোঁজ নেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়ে ঈদের শুভেচ্ছা উপহার দেন এবং সর্বদা পাশে থাকার প্রত্যায় ব্যক্ত করেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সংগঠনটির সদস্য শাকিল আহমেদ, রুবেল আমিনসহ স্থানীয় নেতারা।

উল্লেখ্য, ‘সিদ্ধ লাউ পাতায় ইফতার, শুধু পানিতে সেহরি, একটি অসহায় পরিবারের কঠিন সংগ্রাম’— শীর্ষক প্রতিবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর পরামর্শে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধিদল অসহায় সেলিমা বেগমের পরিবারের কাছে ঈদ উপহার পৌঁছে দিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow